Sports News : ৫ ম্যাচে ১২ গোল ! মাঠে আগুনে পারফরম্যান্স মিনার্ভার ফুটবলারের

Sports News : দুবাইয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স মিনার্ভা অ্যাকাদেমির (Minarva Academy)। বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির মতো দলকে চমকে দিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছে তারা। যার অন্যতম কারিগর থিয়াম ম্যালেমগানবা। প্রতিযোগিতায় গোলের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Sports News : দুবাইয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স মিনার্ভা অ্যাকাদেমির (Minarva Academy)। বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির মতো দলকে চমকে দিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছে তারা। যার অন্যতম কারিগর থিয়াম ম্যালেমগানবা।

প্রতিযোগিতায় গোলের পর গোল করেছেন থিয়াম। ৫ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। সেমি ফাইনাল এবং ফাইনালে রয়েছে হ্যাটট্রিক। বিদেশের মাটিতে মিনার্ভা অ্যাকাদেমির এই সাফল্য নিয়ে লেখালেখি হয়েছে দক্ষিণ ভারতের বহু সংবাদ মাধ্যমে।

   

দুবাইয়ে প্রথমবারের জন্য আয়োজিত হয়েছিল মিনা কাপ (Mina Cup) যুব ফুটবল টুর্নামেন্ট। সেখানে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, লা লিগা ইত্যাদি নাম নিয়ে অংশগ্রহণ করেছিল দলগুলো। ছিল ভারতের খুদেরাও। প্রতিযোগিতায় চমকে দিয়েছে ভারতীয় অংশগ্রহণকারীরা।

 

প্রতিযোগিতা চোখ টেনেছে মেক্সিকো, অস্ট্রেলিয়া, ব্রিটেনের মতো ফুটবল খেলিয়ে দেশের। মাঠে নামা বহু ফুটবলারকে কোচিং করিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিচেল সালগাদো।

মিনা কাপে এক দল ভারতীয় চমকে দিয়েছেন সকলকে। দেশের বাইরে এই প্রথম কোনো টুর্নামেন্টে অংশ নিয়েছিল তারা। প্রতিযোগিতার প্রথম দিন মিনার্ভা অ্যাকাডেমির অনূর্ধ্ব ১২ দলের খুদেরা পরাস্ত করেছে বার্সেলোনা অ্যাকাদেমিকে। সোমবার রাতে দুবাইয়ে অবস্থিত লা লিগা অ্যাকাদেমির দলকে মিনার্ভা হারিয়েছিল ৪-০ গোলে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google