Mohun Bagan: কাউকো-সাদিকু জল্পনায় নয়া মোড়

জনি কাউকো (Joni Kauko) কি ফের কলকাতায় আসতে চলেছেন? এই প্রশ্ন আপাতত ঘুরপাক খাচ্ছে মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের মধ্যে। সম্প্রতি কেউ কেউ দাবি করেছিলেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার খুব ...

By Rana Das

Published:

Follow Us
Joni Kauko, Armando Sadiku

জনি কাউকো (Joni Kauko) কি ফের কলকাতায় আসতে চলেছেন? এই প্রশ্ন আপাতত ঘুরপাক খাচ্ছে মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের মধ্যে। সম্প্রতি কেউ কেউ দাবি করেছিলেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছেন, খাঁড়া ঝুঁলছে আর্মান্ডো সাদিকুর মাথার ওপর।

সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেছিলেন খুব তাড়াতাড়ি কলকাতায় আসার বিমান ধরতে পারেন জনি কাউকো। সামনের মাসেই তিনি কলকাতায় আসবেন এমনটাও বলা হচ্ছিল। যদিও এই দাবি কতটা পোক্ত সে ব্যাপারে প্রশ্ন ছিল শুরু থেকে। অনেকের ধারণা, ফর্মে না থাকা আলবেনিয়ার আর্মান্ডো সাদিকুর খেলায় খুশি নয় মোহন বাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট। তার বদলি হিসেবে ম্যানেজমেন্ট ফিনিশ তারকাকে একবার দেখে নিতে চাইছেন বলে জল্পনা।

   

জনি কাউকোর কলকাতায় আসার জল্পনার মধ্যে নয়া মোড়। ফুটবল মহলের অন্য অংশের দাবি, কলকাতা ওয়াপসির সম্ভাবনা আদৌ নেই। আর্মান্ডো সাদিকুর (Armando Sadiku) বদলে বাগান কাউককে দেখে নিতে চাইছেন কিংবা তিনি ডিসেম্বরে শহরে আসবেন এই সম্ভাবনা বা জল্পনার ভিত দুর্বল। এখন যা পরিস্থিতি তাতে কাউকোর ফিরা কিংবা সাদিকুর প্রস্থান সম্পর্কে জোর দিয়ে বলার মতো কোনো জায়গা নেই।

আসলে আর্মান্ডো সাদিকু এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মোহন বাগান সুপার জায়ান্টের সামগ্রিক পারফরম্যান্স মন্দ না বলেও হাইপ্রোফাইল বিদেশির খেলায় সবুজ মেরুন সমর্থকদের মধ্যে অনেকে খুশি নন। ফলত তার সম্ভাব্য প্রস্থানের জল্পনা ছড়িয়ে পড়ে দাবানলের মতো। অন্য দিকে জনি নিজে বাগানে ফেরার সম্ভাবনা কমিয়ে দিয়েছেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইল খুললেই চোখে পড়তো মোহন বাগান সুপার জায়ান্টের নাম। সেই ট্যাগ কিছু দিন আগে সরিয়ে দিয়েছেন জনি কাউকো।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google