দক্ষিণ-পূর্ব রেলে ফের ট্রেন বাতিল, দেখুন পরিবর্তিত সূচি

দক্ষিণ-পূর্ব রেলে (South Eastern Railway) ফের ট্রেন বাতিল (train cancel) আদ্রা ডিভিশনে কাজের জন্য আগামী বেশ কয়েকদিন বাতিল থাকতে চলেছে একগুচ্ছ ট্রেন । এর পাশাপাশি আরও বেশ কিছু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Deultali Rail Blockade Disrupts Train Services

দক্ষিণ-পূর্ব রেলে (South Eastern Railway) ফের ট্রেন বাতিল (train cancel) আদ্রা ডিভিশনে কাজের জন্য আগামী বেশ কয়েকদিন বাতিল থাকতে চলেছে একগুচ্ছ ট্রেন । এর পাশাপাশি আরও বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে রেল সুত্রে খবর। যাত্রীদের সুবিধার্থে ট্রেন বাতিলের পরিবর্তিত সূচি ও যে সব ট্রেনের যাত্রাপথে বদল করা হবে তার পরিবর্তিত পথ জানিয়েছে রেল৷ একনজরে দেখে নিন ট্রেনের সেই পরিবর্তিত সূচি :

বাতিল হওয়া ট্রেনের তালিকা :
08680/08679 আদ্রা মেদিনীপুর আদ্রা মেমু ট্রেন আগামী ২০ অক্টোবর বাতিল ৷
03594/03593 আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু স্পেশাল আগামী ১৭-১৮ ও ২০ অক্টোবর আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে৷ সেখান থেকেই ফের সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
18035/18036 খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস আগামী ১৭-১৮ ও ২০ অক্টোবর আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং আদ্রা থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
08174/08652 টাটানগর-আসানসোল-বীরভূম মেমু স্পেশাল আগামী ১৯ অক্টোবর আদ্রায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ৷ আবার আদ্রা থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
18601 টাটানগর হাতিয়া এক্সপ্রেস ১৯ অক্টোবর ঘুরপথে গন্তব্যে পৌঁছবে ।

   

১৭ ও ১৮ অক্টোবর বাতিল থাকা ট্রেনের তালিকা :
08053 খড়গপুর-টাটানগর স্পেশাল
08054 টাটানগর-খড়গপুর স্পেশাল
08055/08056 খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল
08173/08174 আসানসোল-টাটানগর-আসানসোল স্পেশাল
08059/08060 খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল
08071/08072 খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল
08151/08152 টাটানগর-বোরকাকানা-টাটানগর এক্সপ্রেস
08121/08122 বিরামিত্রপুর-বাসুয়া-বিরামিত্রপুর স্পেশাল
08129/08130 টাটানগর-বাদাম পাহার-টাটানগর স্পেশাল
08133/08134 টাটানগর-গুয়া-টাটানগর স্পেশাল
08196 হাতিয়া-টাটানগর স্পেশাল
08195 টাটানগর-হাতিয়া স্পেশাল
08697/08698 ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম স্পেশাল 

08145/08146 টাটানগর-রাউরকেল্লা-টাটানগর স্পেশাল
08147/08148 টাটানগর-বাদাম পাহাড়-টাটানগর স্পেশাল
08149/08150 হাতিয়া-রাউরকেল্লা স্পেশাল
08150 রাউরকেল্লা-হাতিয়া স্পেশাল
08163/08164 চন্দ্রধরপুর-রাউরকেল্লা-চন্দ্রধরপুর স্পেশাল
08167/08168 রাউরকেল্লা-জসুগুড়া-রাউরকেল্লা স্পেশাল

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google