সামনে IPL প্লে অফ, ইডেন পরিদর্শনে সৌরভ

ফের আইপিএলের (IPL) ম্যাচ হবে ইডেনে। আগামী 24 এবং 25 মে ইডেনে আইপিএলের প্লে-অফ ম্যাচ ৷ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সের ব্যবস্থাপনা দেখে গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
BCCI President Sourav Ganguly and CAB President Avishek Dalmiya discussing preparations for the IPL Play-Offs at Eden Gardens on May 24 and 25

ফের আইপিএলের (IPL) ম্যাচ হবে ইডেনে। আগামী 24 এবং 25 মে ইডেনে আইপিএলের প্লে-অফ ম্যাচ ৷ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সের ব্যবস্থাপনা দেখে গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ।

ইডেনের পাশাপাশি সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও অনুশীলন করবে দলগুলো। 20 তারিখ থেকে দলগুলো অনুশীলনে নেমে পড়বে বলে জানা গিয়েছে। প্লে অফ ম্যাচের টিকিট ইতিমধ্যেই অনলাইনে বিক্রি শুরু হয়ে গিয়েছে । 800 টাকা, 1000 টাকা, 1500 টাকা এবং 3000 টাকার টিকিট রয়েছে ।

   

এদিন সৌরভের সঙ্গে ইডেন পরিদর্শনের সময় ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। সময়ের আগেই সবকিছু সুষ্ঠভাবে শেষ হবে বলে জানিয়েছেন অভিষেক ডালমিয়া। আইপিএলের প্লে অফ ম্যাচে পাঁচশো টাকার টিকিট হবে কিনা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google