Shashi Panja: ‘কেউ ধাক্কা দেয়নি’, মমতাকে নিয়ে আর কী বললেন মন্ত্রী?

কেমন আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? অবশেষে এই বিষয়ে জানা গেল নতুন আপডেট। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে বড় দাবি করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। সেইসঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কেমন আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? অবশেষে এই বিষয়ে জানা গেল নতুন আপডেট। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে বড় দাবি করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। সেইসঙ্গে গতকাল শুক্রবার রাতে আদতে কী হয়েছিল তা জানালেন শশী পাঁজা।

তিনি আজ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, কেউ তাঁকে পিছন থেকে ধাক্কা দেয়নি। মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন তিনি। ডাক্তাররা সব খতিয়ে দেখছেন। চেকআপ চলছে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল চায়, কিন্তু এর ভুল অর্থ নেওয়াটা অন্যায়।”

   

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্র মারফৎ জানা গিয়েছিল তিনি বাড়িতে হাঁটার সময় মাথা ঘুরে পড়ে যান। তাঁর কপালে চারটে সেলাই পড়েছে। বৃহস্পতিবার এসএসকেএমের অধিকর্তা মেডিকেল বুলেটিনে বলেন, ” পিছন থেকে ধাক্কা মারার ফলে তিনি পড়ে যান।” এদিকে তাঁর এহেন মন্তব্যের পরেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google