SE Railway: কুড়়মি অবরোধে স্তব্ধ ট্রেন, তীর ধনুক নিয়ে বিক্ষোভ তুঙ্গে

কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এমন দাবিতে ফের রেল ও সড়কে বিক্ষোভ অবরোধ। এর জেরে জঙ্গলমহলের জেলাগুলির সাথে হওড়া ও কলকাতার ট্রেন ও অন্যান্য যানবাহন ...

By Rana Das

Published:

Follow Us

কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এমন দাবিতে ফের রেল ও সড়কে বিক্ষোভ অবরোধ। এর জেরে জঙ্গলমহলের জেলাগুলির সাথে হওড়া ও কলকাতার ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ। পুরুলিয়া, আদ্রা, ঝাড়গ্রাম খড়গপুর, মেদিনীপুর, বাঁকুড়ার বাসিন্দারা চরম বিপাকে।

           কুড়মি অবরোধে বাতিল ট্রেন

   
  • টাটা-হাওড়া স্টিল এক্সপ্রেস
  • হাওড়া-বরবিল জনশতাব্দী
  • হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস
  • হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
  • হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস

বুধবার সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে চলছে কুড়মি বিক্ষোভ। অনির্দিষ্টকাল অবরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রীরা। জাতীয় সড়ক বন্ধ।

পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে মোতায়েন বিশাল পুলিশ ও রেল পুলিশ। পুরুলিয়া-আদ্রা শাখায় রেল চলাচল বন্ধ। ৪৯টি ট্রেন বাতিল।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google