Samsung প্রেমীদের জন্য সুখবর, শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung galaxy A14, জানুন বিস্তারিত

ভারতীয় স্মার্টফোনের বাজারে যে সমস্ত সংস্থা দীর্ঘদিন ধরে রাজত্ব করছে তার মধ্যে উন্নতমানের Samsung। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় ফোনের বাজার দখল করে রয়েছে কোরিয়ান এই সংস্থা।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
samsung galaxy a14

ভারতীয় স্মার্টফোনের বাজারে যে সমস্ত সংস্থা দীর্ঘদিন ধরে রাজত্ব করছে তার মধ্যে উন্নতমানের Samsung। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় ফোনের বাজার দখল করে রয়েছে কোরিয়ান এই সংস্থা। আর বর্তমানে দেশের সাধারণ মানুষের কাছে Samsungয়ের স্মার্টফোন অন্যতম প্রধান।

অন্যান্য চীনা সংস্থার স্মার্টফোনের থেকে দাম বেশি হলেও এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে অনেক আগে থেকেই রয়েছে। সংস্থা প্রায়ই সাধারণ মানুষের কথা মাথায় রেখে নতুন নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করে। সম্প্রতি ঠিক সেরকমই একটি স্মার্ট ফোন শীঘ্রই ভারতীয় বাজারে নিয়ে আসতে চলেছে সংস্থা।

   

সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে খুব শীঘ্রই আসতে চলেছে Samsung galaxy A14। ভারতীয় বাজারে গ্যালাক্সি সিরিজ যে দীর্ঘদিন ধরে রাজত্ব করছে সেটা নতুন করে বলে দেওয়া দরকার পড়ে না। সমস্ত তরফ থেকে জানা গিয়েছে আপাতত samsung galaxy a14 দুটি নতুন ভেরিয়ান্টে পাওয়া যাবে যার মধ্যে একটি হল 4gb Ram এবং 64gb internal storage অন্যটি হলো 4gb Ram এবং 124gb internal storage।

একই সাথে থাকছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন অন্যদিকে থাকছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি। যার মধ্যে প্রথম ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা এবং দ্বিতীয় ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। পাশাপাশি থাকছে টাইপ সি ফাস্ট চার্জিং এর মতো সুবিধা। অর্থাৎ Samsung আবারো যে ভারতীয় বাজারে নিজের আধিপত্য বিস্তার করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google