INDIA: গোবলয়ে চমক! এক ধাক্কায় ১৬ আসনে ‘ইন্ডিয়া’ প্রার্থী, লখনউ-দিল্লি সরগরম

শৈত্য প্রবাহে কাঁপছে উত্তর ও পশ্চিম ভারত। তবে রাজনৈতিক হাওয়া গরম গোবলয়-উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে। বিহারে ইন্ডিয়া থেকে এনডিএ সরকার হয়ে গেছে। আর ঝাড়খণ্ডের অ-বিজেপি সরকার ঘিরছে ইডি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
SP fields Dimple Yadav from Mainpuri in LS 2024

শৈত্য প্রবাহে কাঁপছে উত্তর ও পশ্চিম ভারত। তবে রাজনৈতিক হাওয়া গরম গোবলয়-উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে। বিহারে ইন্ডিয়া থেকে এনডিএ সরকার হয়ে গেছে। আর ঝাড়খণ্ডের অ-বিজেপি সরকার ঘিরছে ইডি। এরমধ্যে একঝটকায় ১৬টি আসনে INDIA প্রার্থী।

উত্তরপ্রদেশর বিরোধী দল সমাজবাদী পার্টির প্রথম দফার প্রার্থী ঘোষণা হলো। এই দল ইন্ডিয়ার অন্যতম বড় শরিক। সপা প্রধান ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্বাক্ষরিত তালিকায় দেখা যাচ্ছে মৈনপুরী থেকে লড়াই করছেন ডিম্পল যাদব। তিনি অখিলেশের স্ত্রী ও বর্তমান সাংসদ।

   

এক ঝটকায় ১৬টি আসনে প্রার্থী দিয়ে ইন্ডিয়া জোটের শরিক দল সমাজবাদী পার্টি চমকে দিয়েছে এনডিএ তথা উত্তর প্রদেশের শাসক দল বিজেপিকে। কংগ্রেস ও আরএলডির সাথে সপা আসন ভাগ করবে।

লোকসভা ভোটে নিজেকে প্রথম প্রার্থী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের ISF-বাম জোটের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেছেন, তৃণমূলের সাধারন সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া শরিকদের মধ্যেই ভোট যুদ্ধে আছে তৃণমূল বনাম বাম ও কংগ্রেস জোট।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google