অপেক্ষার অবসান, নতুন Bear 650 নিয়ে বড় ঘোষণা রয়্যাল এনফিল্ডের

চলতি বছরের ৫ নভেম্বর ভারতের বাজারে লঞ্চ হয়েছিল রয়্যাল এনফিল্ডের নতুন ৬৫০ সিসি বাইক। নাম – Royal Enfield Bear 650। মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ৩.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Royal Enfield Bear 650 delivery commence

চলতি বছরের ৫ নভেম্বর ভারতের বাজারে লঞ্চ হয়েছিল রয়্যাল এনফিল্ডের নতুন ৬৫০ সিসি বাইক। নাম – Royal Enfield Bear 650। মোটরসাইকেলটির দাম রাখা হয়েছে ৩.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। সংস্থার বিদ্যমান Interceptor 650-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে স্ক্র্যাম্বলার বাইকটি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল সংস্থা।

বছরের শেষ সুযোগ! KTM 250 Duke ২০,০০০ টাকা ডিসকাউন্টে বাড়ি আনুন

   

রয়্যাল এনফিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে Royal Enfield Bear 650-এর ডেলিভারি শুরু হয়েছে। মডেলটি পাঁচটি আকর্ষণীয় কালারে বেছে নেওয়া যায়। কালার ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে এর দাম সর্বোচ্চ ৩.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। Interceptor 650-এর ডিজাইনের বেশ কিছু বৈশিষ্ট্য Bear 650-এ দেখা মিলেছে। তুলনামূলক বেশি আধুনিক এই বাইকে রয়েছে এলইডি ইলুমিনেশন এবং টার্ন ইন্ডিকেটর। আবার সামান্য ভিন্ন ডিজাইনের সিট দেওয়া হয়েছে। এছাড়া উপস্থিত একটি ব্রেস হ্যান্ডেলবার এবং রিভাইস টেল সেকশন।

2025 Bharat Mobility Expo-তে কোন বাইক ও স্কুটার আসবে প্রকাশ হল তালিকা, দেখে নিন

Royal Enfield Bear 650-এর ডেলিভারি শুরু হয়েছে

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, Bear 650-এ রয়েছে দীর্ঘ ট্রাভেল সহ ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং প্রথাগত রিয়ার স্প্রিং। ব্রেকিংয়ের জন্য আছে ডুয়েল চ্যানেল এবিএস সহ সিঙ্গেল ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। এছাড়া সামনে ১৯ ইঞ্চি এবং পেছনে ১৭ ইঞ্চি হুইল সহ MRF-এর Nylorex টায়ার দেওয়া হয়েছে। ফিচারের মধ্যে এতে এলইডি ইলুমিনেসন সহ একটি টিএফটি সেটআপ ও একটি সিঙ্গেল পড কনসোলের দেখা পাওয়া গেছে। এটি স্মার্টফোন-কানেক্টিভিটি এবং নেভিগেশন উপলব্ধ এতে। ব্রডওয়াক হোয়াইট, পেট্রোল গ্রিন, হোয়াইট হানি, গোল্ডেন শ্যাডো, টু ফোর নাইন – এই পাঁচটি ভিন্ন রঙে Bear 650 বেছে নেওয়া যাচ্ছে।

Hero MotoCorp আনছে পারফরম্যান্স ইলেকট্রিক বাইক, এ বছরই বাজারে আসবে

সংস্থার অন্যান্য ৬৫০ সিসি বাইকের ইঞ্জিন এতেও ব্যবহার করা হয়েছে। Royal Enfield Bear 650-এ রয়েছে একটি ৬৪৮ সিসি, এয়ার-অয়েল কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫৭ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google