I-league: আইজলকে হারিয়ে রেলিগেশন পর্বে শীর্ষে উঠল রিয়াল কাশ্মীর

দুটি পেনাল্টি গোলের জোরে আইজল এফসিকে হারিয়ে রেলিগেশন পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল রিয়াল কাশ্মীর।

By Sandipa Nandy

Published:

Follow Us
real-kashmir-beat-aizawl-fc

Kolkata, May 11: রোমাঞ্চকর পর্যায়ে ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬। এখন চলছে টুর্নামেন্টের রেলিগেশন পর্বের শেষ সপ্তাহ। আজ (১১ মে) রিয়াল কাশ্মীর এফসি’র মুখোমুখি হয় আইজল এফসি। ডেকান এরিনায় আয়োজিত এই ম্যাচটি ১-২ গোলে জিতেছে রিয়াল কাশ্মীর।

দুটি পেনাল্টির মাধ্যমে রিয়াল কাশ্মীর আজকের এই জয় নিশ্চিত করেছে। খেলার ৪৫+৭ মিনিটে ক্রিশ্চিয়ান মোজেস প্রথম পেনাল্টি থেকে গোল করেন এবং ৬৩ মিনিটে জাকারিদজা ট্রাওরে ব্যবধান দ্বিগুণ করেন। এই জয়ের ফলে রিয়াল কাশ্মীর, আইজলকে টপকে রেলিগেশন পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।

   

এই মুহূর্তে ঘরের মাঠে শক্তিশালী রক্ষণাত্মক রেকর্ডের জোরে বর্তমানে আই-লিগ টেবিলের শীর্ষ চারে অবস্থান করছে রিয়াল কাশ্মীর। গত দুই মরসুমে আইজলের বিপক্ষে তাদের আক্রমণভাগ গড়ে ম্যাচপ্রতি ১.৫টি গোল করেছে। অন্যদিকে আইজল এফসি রাজীব গান্ধী স্টেডিয়ামের বাইরে ধারাবাহিকতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google