চিন্নাস্বামী কাণ্ডে বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত RCB-র আইপিএল উদ্‌যাপনে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের, আহত বহু। আর সেই মর্মান্তিক ঘটনার জেরে এবার সরাসরি কাঠগড়ায় উঠলেন ভারতীয় তারকা ক্রিকেটার ...

By Moumita Biswas

Published:

Follow Us
RCB Celebration Stampede Controversy

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত RCB-র আইপিএল উদ্‌যাপনে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের, আহত বহু। আর সেই মর্মান্তিক ঘটনার জেরে এবার সরাসরি কাঠগড়ায় উঠলেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি।

সোমবার (২ জুন) কাব্বন পার্ক থানায় কোহলির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী এইচ.এম. ভেঙ্কটেশ। তাঁর দাবি, আইপিএল “খেলা নয়, এক ধরনের জুয়া”, যার জনপ্রচারে কোহলি অন্যতম মুখ। তিনি অভিযোগ করেছেন, “বিরাট কোহলি এই ‘জুয়ার সংস্কৃতি’ প্রচার করে জনতাকে উসকে দিয়েছেন, যার ফলেই সৃষ্টি হয় ভয়াবহ ভিড় ও দুর্ঘটনা।”

   

তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোহলির নামে কোনও এফআইআর রুজু হয়নি। তদন্তের অংশ হিসেবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

RCB ও আয়োজকদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ

৪ জুনের ওই ঘটনায় বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যেই দায়ী করে এফআইআর দায়ের করেছে RCB ফ্র্যাঞ্চাইজি, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা DNA এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA)-এর বিরুদ্ধে। দায়ের হওয়া মামলায় রয়েছে গুরুতর অভিযোগ অপরাধমূলক হত্যা, বেআইনি জমায়েত, অবহেলার জন্য মৃত্যুর দায়।

৬ জুন ভোরে যৌথ অভিযানে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় RCB-র ইভেন্ট প্রধান নিখিল সোসালে-সহ তিনজন ইভেন্ট ম্যানেজারকে। বর্তমানে তাঁরা ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তাঁরা।

আইনি লড়াইয়ে নামলেন অভিযুক্তরাও RCB Celebration Stampede Controversy

এই ঘটনার পর KSCA-র শীর্ষ পদাধিকারীরা কর্ণাটক হাই কোর্টে গিয়ে FIR বাতিলের আবেদন জানান। আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে আপাতত কোনও ‘coercive action’ নেওয়া যাবে না। আগামী শুনানির দিন ধার্য হয়েছে ৯ জুন।

একই পথে হেঁটেছেন RCB কর্তা নিখিল সোসালে। তিনি আদালতে দাবি করেছেন, কোনও প্রাথমিক তদন্ত ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে-যা বেআইনি।

প্রশাসনের গাফিলতির অভিযোগে শাস্তি

ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যের পুলিশ প্রধানকে নির্দেশ দেন-যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রাথমিকভাবে দায়িত্বে গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ-সহ একাধিক সিনিয়র পুলিশ আধিকারিককে।

 

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google