Qatar WC: VAR সিস্টেম নিয়ে কোচ এলকো সাতোরির টুইট পোস্ট ভাইরাল

৩৬ বছর আগে বিশ্বকাপ (Qatar WC) ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এরপর একের পর এক বিশ্বকাপ এসেছে এবং গিয়েছে, মারাদোনার হাত ঘুরে আলবেসেলেস্তেদের মুখ এখন লিওনেল মেসি। কাপযুদ্ধে দীর্ঘ সাড়ে ...

By Rana Das

Published:

Follow Us
Coach Eelco Schattorie

৩৬ বছর আগে বিশ্বকাপ (Qatar WC) ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এরপর একের পর এক বিশ্বকাপ এসেছে এবং গিয়েছে, মারাদোনার হাত ঘুরে আলবেসেলেস্তেদের মুখ এখন লিওনেল মেসি। কাপযুদ্ধে দীর্ঘ সাড়ে তিন দশকের খড়া কাটাতে নেমে খেলার প্রথমার্ধের শেষে১-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা, সৌদি আরবের বিরুদ্ধে।

এই গোলের সংখ্যা বাড়তে পারত, বাধ সাধলো VAR পদ্ধতি। খেলা চলাকালীন পোড়খাওয়া কোচ এলকো সাতোরির টুইট পোস্ট এই VAR পদ্ধতি নিয়ে,যা সোশাল মিডিয়াতে ভাইরাল।

   

সাতোরির ভাইরাল ওই টুইট পোস্টে লেখা,”যারা VAR নিয়ে অভিযোগ করেন!!! ভিএআর না থাকলে আর্জেন্টিনা এখন ৩-০ তে এগিয়ে থাকত। চমৎকার প্রযুক্তি।”খেলার ১০ মিনিটে পেনাল্টি থেকে ফুটবলের ক্ষুদে জাদুকর লিও মেসি গোল করার সাথে সাথে এক অনন্য মাইলস্টোন ছুঁয়ে ফেললো। প্রথম আর্জেন্টাইন হিসেবে চার বিশ্বকাপে গোল করলেন মেসি ২০০৬,২০১৪, ২০১৮,২০২২ টানা চারবার এমন নজিরের মালিক এখন মেসি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google