Ukraine war: হাজার হাজার জনতার সামনে পুতিনের ভাষণ বিচ্ছিন্ন রাশিয়ার টিভিতে

ইউক্রেনে অভিযানের পক্ষে দেশবাসীকে নিজের পক্ষে টানতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভাষণ দিচ্ছিলেন। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে হাজার হাজার লোকের সামনে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  সেখানেই বিপত্তি। বিবিসির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইউক্রেনে অভিযানের পক্ষে দেশবাসীকে নিজের পক্ষে টানতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভাষণ দিচ্ছিলেন। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে হাজার হাজার লোকের সামনে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  সেখানেই বিপত্তি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে ভাষণের শেষের দিকে পুতিনের অর্ধেক বাক্য বলা হয়েছে এমন মুহুর্তেই সম্প্রচার বিচ্ছিন্ন করা হয়। এর পরিবর্তে দেশাত্মবোধক গান বাজানো শুরু করে চ্যানেলটি। 

   

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ নিয়ে বলেন, সার্ভারে প্রযুক্তিগত ত্রুটির কারণে পুতিনের বক্তৃতা বাধাগ্রস্ত হয়েছিল।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভাষণে পুতিন ইউক্রেনে বিশেষ অভিযানের প্রশংসা করেছেন। পুতিন দাবি করেন, স্থানীয়দের গণহত্যার হাত থেকে বাঁচাতেই এই অভিযান।  

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google