মাঠে ফিরতে মুখিয়ে লুকা মাজসেন, তৈরি করছেন নিজেকে

আইএসএলের (ISL 2024) প্রথম থেকেই ব্যাপক ছন্দে রয়েছে পাঞ্জাব এফসি (Punjab FC)। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্সকে। অ্যাওয়ে ম্যাচ হলেও তাঁদের বিপক্ষে জয় পেতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আইএসএলের (ISL 2024) প্রথম থেকেই ব্যাপক ছন্দে রয়েছে পাঞ্জাব এফসি (Punjab FC)। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্সকে। অ্যাওয়ে ম্যাচ হলেও তাঁদের বিপক্ষে জয় পেতে খুব একটা সমস্যা হয়নি প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেদের। কিন্তু তিন পয়েন্ট নিয়ে শহর ছাড়া সম্ভব হলেও বিরাট ধাক্কা লেগেছিল দলের অন্দরে। আসলে সেই ম্যাচ চলাকালীন গুরুতর ফাউল করে বসেছিলেন কেরালার তারকা ফুটবলার রাহুল কেপি। তাতেই গুরুতর জখম হয়েছিলেন স্লোভেনীয় তারকা লুকা মাজসেন (Luka Majcen )।

সেই সময় তেমন কিছু বোঝা না গেলেও পরবর্তীতে ক্রমশ জটিল হতে থাকে পরিস্থিতি। গুরুতর জখম হন পাঞ্জাবের সেই তারকা ফুটবলার। তাই বেশকিছু সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় পাঞ্জাব এফসির এই দক্ষ স্ট্রাইকারকে‌। তাঁর অনুপস্থিতিতে নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে। তবুও জয়ের ধারা বজায় রাখতে খুব একটা সমস্যা হয়নি পাঞ্জাবের। মাজসেনকে ছাড়াই বাজিমাত করতে থাকে বিনীত রাই’রা। বর্তমানে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব।

   

শুক্রবার সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে শক্তিশালী বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে এই ফুটবল দল। সেই ম্যাচে জয় পেলেই ফের শীর্ষে উঠে আসবে পাঞ্জাব এফসি। এসবের মাঝেই বিশেষ ভিডিও আপলোড করা হয় আইএসএলের এই ফুটবল ক্লাবের তরফে। যেখানে পাঞ্জাব এফসির প্রাকটিস কিট পরিহিত অবস্থায় মুখে মুখোশ লাগিয়ে সাধারণ অনুশীলন করতে দেখা যায় এই দাপুটে ফুটবলারকে। খুব শীঘ্রই ফিরতে চাইছেন আইএসএলে। যা নিঃসন্দেহে খুশি করেছে পাঞ্জাব এফসির সমর্থকদের।

কিছুদিন আগে পর্যন্ত হাসপাতালে কাটাতে হলেও সময়ের সাথে সাথে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন এই তারকা ফুটবলার। যোগ দিয়েছেন অনুশীলনে। এবার তাঁর মাঠে ফেরার অপেক্ষায় সকলে। উল্লেখ্য, এই নয়া আইএসএল মরসুমের শুরু থেকেই অনবদ্য ছন্দে ধরা দিয়েছে পাঞ্জাব। সেইসাথে নজর কেড়েছেন এই তারকা। ফের তাঁর ম্যাজিক দেখার অপেক্ষায় সকলে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google