এবার শতদ্রু দত্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

রাজ্যের রাজনৈতিক এবং ক্রীড়া মহলে ফের নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন শতদ্রু দত্ত (Shatadru Dutta) । সম্প্রতি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে শিরোনামে ...

By Suparna Parui

Published:

Follow Us
No Bail for Shatadru Dutta, Court Orders Continued Detention

রাজ্যের রাজনৈতিক এবং ক্রীড়া মহলে ফের নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন শতদ্রু দত্ত (Shatadru Dutta) । সম্প্রতি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে শিরোনামে এসেছিলেন তিনি। সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর যখন তুঙ্গে, ঠিক তখনই শতদ্রু দত্তের বিরুদ্ধেই অভিযোগ জমা পড়ল প্রগতি ময়দান থানায়। অভিযোগের কেন্দ্রে রয়েছে বহুল আলোচিত ‘মেসি কাণ্ড’।

সূত্রের খবর, এক ব্যক্তি প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেছেন যে, মেসিকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিশ্রুতির জেরে তাঁকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত (Shatadru Dutta) হতে হয়েছে। অভিযোগকারীর দাবি, এই ঘটনায় প্রায় পাঁচ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। সেই কারণেই শতদ্রু দত্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

   

যদিও অভিযোগ দায়ের হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হয়ে যাওয়া নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করার পরেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, অভিযোগকারী পক্ষের দাবি, তাঁদের কাছে এমন কিছু নথি এবং তথ্য রয়েছে যা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাঁরা সেই সমস্ত তথ্য তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন। যদিও অভিযোগের বিষয়ে শতদ্রু দত্তের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google