পালানো হল না! অভিষেকের বিদেশ যাওয়ায় জল ঢালল হাইকোর্ট

কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল অভিষেক। (Abhishek Banerjee)তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি…

abhishek-banerjee-foreign-travel-plea-rejected

কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল অভিষেক। (Abhishek Banerjee)তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এক সপ্তাহের জন্য বিদেশযাত্রার অনুমতি চেয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু আদালত দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে।

অভিষেকের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলের আগে চোখের অস্ত্রোপচার হয়েছে। এখন আরও চিকিৎসার জন্য বিদেশ যাওয়া জরুরি। তাই মামলার দ্রুত শুনানি চেয়ে আবেদন করা হয়। আইনজীবী বলেন, “মিলর্ড, এটা জরুরি। আদালত আগে তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে।” কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আর্জিতে তাৎক্ষণিক সাড়া দেননি। দ্রুত শুনানির আবেদন ফিরিয়ে দিয়ে সাধারণ প্রক্রিয়ায় শুনানির কথা বলেন আদালত।

   

আরও দেখুনঃ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে অ্যাকশনে পুলিশ! তমন্না কাণ্ডে ধৃত আরও ২

প্রসঙ্গত, একটি উস্কানিমূলক মন্তব্যের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট আগে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। সেই আদেশে স্পষ্ট বলা হয়েছিল, আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না। সেই প্রেক্ষিতেই এই আবেদন করা হয়। বর্তমানে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট টালমাটাল। একদিকে দলের সাংগঠনিক চাপ, অন্যদিকে বিভিন্ন তদন্ত সংস্থার মামলা এই পরিস্থিতিতে অভিষেকের বিদেশযাত্রার আবেদন রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ের ইতিহাস বেশ দীর্ঘ। কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় তাঁর নাম জড়িত। সিবিআই-ইডি তাঁকে একাধিকবার তলব করেছে। এর মধ্যে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে আদালতের দ্বারস্থ হওয়া নতুন নয়। কিন্তু আদালত এবার দ্রুত সাড়া না দেওয়ায় অনেকে প্রশ্ন তুলছেন, রাজনৈতিক চাপ বা আইনি প্রক্রিয়ার কারণে কি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আবার অন্যরা বলছেন, আদালত তার নিজস্ব গতিতে চলে। জরুরি বলে সবকিছু তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া সম্ভব নয়।