বিশ্বকাপে ব্যর্থতার খেসারত, পাক ক্রিকেটারদের ৫০ লক্ষ জরিমানা পিসিবির

সোহিনী পোড়েল, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) একেবারে হতশ্রী পারফরম্যান্স পাকিস্তানের। গ্রুপ পর্ব থেকে কোনও রকমে সুপার এইট পর্বে উঠলেও সেমির টিকিট পাওয়া হয়নি। গত শনিবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
pcb-fines-pakistan-cricketers-50-lakh-after-t20-world-cup-exit

সোহিনী পোড়েল, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) একেবারে হতশ্রী পারফরম্যান্স পাকিস্তানের। গ্রুপ পর্ব থেকে কোনও রকমে সুপার এইট পর্বে উঠলেও সেমির টিকিট পাওয়া হয়নি। গত শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল পাক ব্রিগেড। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধুমাত্র জয় পেলে হবে না, কঠিন অঙ্ক মেলাতে পারলে তবেই সেমিতে যেতে পারত সলমন আলি আঘারা। লঙ্কানদের বিরুদ্ধে মাত্র ৫ রানে জয় পায় পাকিস্তান। নেট রান রেটের জেরে বিশ্বকাপ থেকে বিদায়। এরপরই পাক ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গ্রুপ পর্বে ৪ টি ম্যাচের মধ্যে ৩ টি ম্যাচ জয় পেয়েছিল পাকিস্তান। যে ১ টি ম্যাচে হেরেছিল সেটা চিরশত্রু ভারতের কাছে। ভ্রাতৃতুল্য বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত-শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান। আর সেই ভারতের কাছেই হারতে হয়েছে পাক বাহিনীকে। যা বেশ অসম্মানজনক। সুপার এইট পর্বে প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ১ পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকে পাক বিগ্রেড। দ্বিতীয় ম্যাচে হ্যারি ব্রুকের তাণ্ডবে ছারখার হয়ে যায় পাকিস্তান। ইংরেজদের সামনে অসহায় ভাবে ধরা দেয় সলমন আলি আঘারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও নেট রান রেটের জেরে সেমির টিকিট পাওয়া হয়নি।

   

বিশ্বকাপে হতশ্রী পারফর্মের খেসারত দিতে হবে পাক ক্রিকেটারদের। প্রত্যেক ক্রিকেটারকে পাক মুদ্রায় ৫ মিলিয়ন জরিমানা করা হয়েছে। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ১৬.২৮ লক্ষ টাকা। এমনই সিদ্ধান্ত নিয়েছে মহসিন নকভির পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টা হল – বিশ্বকাপ খেলতে গিয়ে যে টাকাটা খরচ হয়েছে তা পাক ক্রিকেটারদের থেকে তুলে নিতে চান পিসিবি প্রধান মহসিন নকভি। আসলে তিনি পাকিস্তানের মন্ত্রী। সুতরাং, তাঁর ছত্রে ছত্রে রয়েছে রাজনীতি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google