কেউ ছাড় পাবে না, পার্থ চট্টোপাধ্যায়ের হঁশিয়ারিতে তৃণমূল সরগরম

  শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির মামলায় ব্যাঙ্কশাল আদালতে জামিনের জন্য আবেদন জানাতে উপথিত হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেখানেই তিনি বলেন, কেউ ছাড় পাবে না। কিন্তু কাদের উদ্দেশ্যে একথা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

 

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির মামলায় ব্যাঙ্কশাল আদালতে জামিনের জন্য আবেদন জানাতে উপথিত হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেখানেই তিনি বলেন, কেউ ছাড় পাবে না। কিন্তু কাদের উদ্দেশ্যে একথা বললেন প্রাক্তন মন্ত্রী। তাঁর মন্তব্যে তৃণমূল কংগ্রেস সরগরম। এর আগে তিনি বলেছিলেন সব ষড়যন্ত্র। সময় হলে সব বলব।

   

পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণও বেড়েছে। দ্রুত চিকিৎসা না হলে বিপদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই জামিন চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। কিন্তু আদালতের কাছে ইডির আইনজীবী বলেন, তিনি একজন প্রভাবশীল ব্যক্তি। তাই তথ্য বিকৃত করতে পারেন বলেই মনে করছে ইডি। তাই তাঁকে হেফাজতে নিতে চান ইডির অফিসাররা।

ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। এছাড়াও একাধিক দলে ভাগ হয়ে সারা রাজ্যজুড়ে অভিযানের পরিকল্পনা রয়েছে ইডির আধিকারিকরদের। তাই পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google