রাজ্য বাজেটে বড় প্রাপ্তি! এপ্রিলেই বাড়ছে শিক্ষকদের ভাতা

কলকাতা: ছাব্বিশের ভোটের আগে রাজ্যের বাজেট যে আপাদমস্তক ‘জনমুখী’ হতে চলেছে, তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ বিধানসভায় বাজেট পেশের সময় সেই জল্পনাতেই সিলমোহর দিলেন ...

By Moumita Biswas

Published:

Follow Us
para teacher salary hike

কলকাতা: ছাব্বিশের ভোটের আগে রাজ্যের বাজেট যে আপাদমস্তক ‘জনমুখী’ হতে চলেছে, তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ বিধানসভায় বাজেট পেশের সময় সেই জল্পনাতেই সিলমোহর দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার এবং ডিএ বৃদ্ধির পর এবার রাজ্য বাজেটে বড় ঘোষণা করা হলো পার্শ্বশিক্ষক ও সহায়কদের জন্য।

কবে থেকে লাগু?

বেতন বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা বাজেট প্রস্তাবে জানানো হয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে প্যারা-শিক্ষক, শিক্ষা বন্ধু, সহায়িকা এবং শিক্ষা ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা এক ধাক্কায় ১,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের হাজার হাজার শিক্ষা কর্মী। শুধু ভাতাই নয়, তাঁদের জন্য বড়সড় সামাজিক সুরক্ষাও নিশ্চিত করেছে সরকার। কর্মরত অবস্থায় ৬০ বছর বয়স হওয়ার আগে কোনও কর্মীর মৃত্যু হলে, তাঁর নিকট আত্মীয়ের হাতে এককালীন ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হবে।

   

কত কোটি বরাদ্দ? para teacher salary hike

বাজেটে বরাদ্দ ও লক্ষ্য এই নতুন প্রকল্পগুলি বাস্তবায়িত করার জন্য ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে মোট ১১০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে পার্শ্বশিক্ষক ও শিক্ষা কর্মীদের দীর্ঘদিনের দাবি কিছুটা হলেও মেটানোর চেষ্টা করল নবান্ন। বিধানসভার অন্দরে এই ঘোষণার সময় শাসক শিবিরের পক্ষ থেকে তুমুল হর্ষধ্বনি শোনা যায়।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google