UN: আফ্রিকায় কপ্টার ধংস হয়ে শান্তিরক্ষী পাক সেনাদের মৃত্যু

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ জন রাষ্ট্রসংঘ (UN) শান্তিরক্ষী সেনার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং বাকি দুজন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ জন রাষ্ট্রসংঘ (UN) শান্তিরক্ষী সেনার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং বাকি দুজন রাশিয়া ও সার্বিয়ার।

নিহতরা সবাই রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত ও প্রাণহানির এই ঘটনা ঘটে।

   

রাষ্ট্রসংঘ ও পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, কঙ্গোতে একটি অভিযান চালানোর সময় একটি পুমা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) জানাচ্ছে, কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের দুজন মেজর এবং একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রধানমন্ত্রী ইমরান খান তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘ জানিয়েছে, শান্তিরক্ষীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google