OYO Room: বর্ষবরণের আনন্দ নিতে ৬ লাখের বেশি রুম বুকিং

ফের শিরোনামে অযোধ্যা৷ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ ২২ জানুয়ারি মন্দির উদ্বোধন৷ এই সবকে পিছনে ফেলে বছরের শুরুতেই খবরের হেডলাইনে আরও একবার রামভূমি৷ বর্ষবরণে মেতেছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের শিরোনামে অযোধ্যা৷ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ ২২ জানুয়ারি মন্দির উদ্বোধন৷ এই সবকে পিছনে ফেলে বছরের শুরুতেই খবরের হেডলাইনে আরও একবার রামভূমি৷ বর্ষবরণে মেতেছে গোটা দেশ৷ সুইগি, জোমাটো, ব্লিঙ্কিট সহ একাধিক অনলাইন অ্যাপে বন্যা বয়ে গিয়েছে অর্ডারের৷ সেই সঙ্গে সর্বকালীন রেকর্ড বুকিংয়ের সাক্ষী হয়েছে OYO- ও৷

বন্ধুদের সঙ্গে পার্টি হোক বা সঙ্গীর সঙ্গে একান্ত সময় কাটানোর ক্ষেত্রে সবার আগে নাম আসে OYO-র৷ বর্ষবরণে এই OYO- র বুকিং রেকর্ড গড়ল৷ OYO- র প্রতিষ্ঠাতা ও CEO রীতেশ আগরওয়াল জানান, বর্ষবরণের রাতে দেশে ও বিদেশে OYO- তে বুকিংয়ের মাত্রা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে৷

   

তিনি আরও জানান, বর্ষবরণের রাতে OYO- তে প্রায় ৬,২০,০০০ হোটেল বুকিং হয়েছে৷ এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ২ লাখ বেশি৷ আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি বুকিং হয়েছে৷ তবে কয়েক বছর আগেও গোয়া, দিল্লি, মুম্বই, মানালির মতো শহরগুলো হোটেল বুকিংয়ে এগিয়ে থাকত৷ কিন্তু এবছর এইসব জায়গাকে পিছনে ফেলে দিয়েছে অযোধ্যা৷

বর্ষবরণে দেশের মধ্যে OYO -তে সবচেয়ে বেশি রুম বুকিং রয়েছে অযোধ্যায়৷ প্রায় ৭০ শতাংশের বেশি রুম বুকিং হয়েছে রামভূমিতে৷ নৈনিতালে ৬০ ও গোয়াতে ৫০ শতাংশ বুকিং হয়েছে৷ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ব্যস্ততা তুঙ্গে অযোধ্যা৷ ঢল নামবে দর্শনার্থীদের৷ তাই তার আগে রামভূমিতে OYO রুম বুকিং-এ রেকর্ড গড়েছে বলে দাবি একাংশের৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google