Post Poll Violence: ঘর ছাড়াদের ফেরাতে নতুন কমিটি গঠনের নির্দেশ

ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence) ঘটনায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে নতুন কমিটি নিয়োগ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বুধবার ঘর ছাড়াদের ঘরে ফেরাতে কমিটি নিয়ে হাইকোর্ট নির্দেশ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence) ঘটনায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে নতুন কমিটি নিয়োগ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

বুধবার ঘর ছাড়াদের ঘরে ফেরাতে কমিটি নিয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে দ্রুত তিন সদস্যের নতুন কমিটি তৈরি করতে হবে। এই কমিটিতে এনএইচআরসি-র এক সদস্য, রাজ্য মানবাধিকার কমিশনের এক সদস্য এবং এস এল এস এ-র সেক্রেটারি থাকবে। যারা নিখোঁজ রয়েছেন তাদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেবে এই কমিটি।

   

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পরবর্তী সময় থেকে অনেক বিজেপি (BJP) কর্মী ভীত সন্ত্রস্ত। প্রাণহানির আশঙ্কায় বহু বিজেপি কর্মী সমর্থক গ্রামছাড়া হয়েছেন। এছাড়া যারা মাটি কামড়ে পড়েছিলেন তাদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে শাসক দলের (TMC) বিরুদ্ধে। এহেন ঘটনার প্রায় এক বছর কাটতে চললেও অনেকেই ভয়ে ঘরে ফিরতে পারেনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google