Suvendu Adhikari: আমার দিকে মহিলা রক্ষীদের ঠেলা হচ্ছে, বললেন চিরকুমার শুভেন্দু

“আমি কেন একা আসব? আমরা we না আমরা I রাজ্য আমাদের কথা শুনছেও না বলছেও না।” আমাদের কাছে মহিলাদের ঠেলে দেওয়া হচ্ছে। ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা (Suvendu ...

By Rana Das

Published:

Follow Us

“আমি কেন একা আসব? আমরা we না আমরা I রাজ্য আমাদের কথা শুনছেও না বলছেও না।” আমাদের কাছে মহিলাদের ঠেলে দেওয়া হচ্ছে। ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। পাবলিক রিপ্রেস্টেনটিটিভ হয়ে আমাদের স্বআস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই স্বাস্থ্য ভবনের গেট টপকে ঢুকতে যান। তাকে পাকড়াও করে রক্ষীরা। বেশ কিছুক্ষণ রক্ষীদের সাথে ধস্তাধস্তি করে রণে ভঙ্গ দেন শুভেন্দু ও বাকি বিজেপি বি়ধায়করা। চলে যাওয়ার আগে তিনি হুঁমকির সুরে বলে যান, ‘সব হিসাব হবে’। পরে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করে, মহিলা রক্ষীদের কেন তার দিকে ঠেলা হচ্ছে।

সোমবার স্বাস্থ্য ভবনে বিজেপির অভিযান ঘিরে তীব্র হট্টোগোল পরিবেশ তৈরি হয়। দলীয় বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে যান। তিনি দাবি করেন, রাজ্যে ডেঙ্গু ভয়াবহ আকার নিয়েছে। সরকারের হুঁশ নেই। আমরা স্বাস্থ্য ভবনে গিয়ে স্মারক লিপি জমা দিয়ে প্রতিবাদ করব। তবে শুভেন্দুকে দেখেই ভবনের ফটক বন্ধ করে দেন নিরাপত্তা রক্ষীরা। গেটের বাইরে থেকে শুভেন্দু অধিকারী এক নাগাড়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে চিৎকার করতে থাকেন। বেশ কিছুক্ষণ এমন করার পর বাকি বিধায়কদের উস্কানিতে বিরোধী দলনেতা গেট টপকে ভিতরে ঢুকতে যান। শুরু হয় রক্ষীদের সাথে ধস্তাধস্তি। রক্ষীরা শুভেন্দু অধিকারী ও বাকি বিধায়কদের আটকে দেন। গেট টপকানো সম্ভব নয় দেখে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘হিসেব হবে’ হুঁশিয়ারি দিয়ে চলে যান শুভেন্দু। তিনি চলে যাওয়ার সময় বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে মুখ্যসচিবের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলাম। মুখ্যসচিব অনুপস্থিত থাকায় দেখা হয়নি।

   

রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। কলকাতা ও বিভিন্ন জেলায় মশা বাহিত রোগ ডেঙ্গু হু হু করে ছড়াচ্ছে। পরপর মৃত্যুর খবর আসছে সাতটি জেলাকে ডেঙ্গু এপি সেন্টার বলে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গু আক্রান্ত এই জেলাগুলির মধ্যে ৬টি দক্ষিণবঙ্গের আর একটি উত্তরবঙ্গের।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google