Durga Puja: উৎসবের আনন্দে সন্দেশে মজুক মন

দুর্গাপুজো (Durga Puja) আসছে আর মিষ্টি, সন্দেশের উল্লেখ হবে না তা কি কখনও হয়? পুজো আর পেট পুজোর সঙ্গে বাঙালির এক আত্মিক যোগ আছে, সে অষ্টমীর ভোগ হোক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দুর্গাপুজো (Durga Puja) আসছে আর মিষ্টি, সন্দেশের উল্লেখ হবে না তা কি কখনও হয়? পুজো আর পেট পুজোর সঙ্গে বাঙালির এক আত্মিক যোগ আছে, সে অষ্টমীর ভোগ হোক বাঁ নবমীর লুচি মাংস। পুজোয় খাওয়া দাওয়া একেবারে মাস্ট। আর শেষ পাতে মিষ্টি, সন্দেশ পড়বে না তা তো হবে না।

রয়েছে হকমারি সন্দেশ, মিষ্টি। শহর থেকে জেলা মিষ্টান্ন তৈরি করতে কোমর বেঁধে নেমে পড়েছেন ‘হালওয়াইরা’। পুজোর কটা দিন চলুক দেদার কুলফি, জিলিপি, ফিরনি, প্যাঁড়া।

   

আসলে মিষ্টি শুধুমাত্র খাবার নয়, এ এক আলাদা আবেগ। তবে আপনি যদি মাখা সন্দেশের ভক্ত হন তাহলে আপনাকে পাড়ি দিতে হবে কালনায়। মাখা সন্দেশ অনেক জায়গাতেই পাওয়া যায়। কিন্তু কালনার মাখা সন্দেশের স্বাদই আলাদা। কালনার পাশেই হুগলির গুপ্তিপাড়া। সেখানের বাসিন্দাদের দাবি, মাখা সন্দেশ আবিষ্কার হয় গুপ্তিপাড়ায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google