North Korea: ফের মিসাইল ছুঁড়ে অট্টহাসি কিমের, জাপান সাগরে আতঙ্ক

মর্কিন যুক্তরাষ্ট্র (US) এবং দক্ষিণ কোরিয়ার (South Korea) যৌথ মিসাইল চার্জের (missile) জবাব দিলেন কিম জং উন। এবার দুটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে (North Korea) উত্তর কোরিয়া। গত দু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
North Korea Missile attack Japan sea

মর্কিন যুক্তরাষ্ট্র (US) এবং দক্ষিণ কোরিয়ার (South Korea) যৌথ মিসাইল চার্জের (missile) জবাব দিলেন কিম জং উন। এবার দুটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে (North Korea) উত্তর কোরিয়া। গত দু সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ষষ্ঠবারের মতো মিসাইল ছুড়ল পরমাণু শক্তিধর দেশটি।

বিবিসির খবর,উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে জোড়া মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়া এমনই দাবি করেছে। জাপান সাগর অভিমুখে মিসাইল দুটি উৎক্ষেপণ করা হয়।

   

জাপানের সংবাদ সংস্থা কিয়োডো জানাচ্ছে, প্রথম মিসাইলটি প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে। দ্বিতীয়টির রেঞ্জ ছিল ৮০০ কিলোমিটার। এর আগে জাপানের উপর দিয়ে মিসাইল ছুঁড়েছিল উত্তর কোরিয়া। এর জেরে জাপানে জারি হয়েছে সতর্কতা। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পরপর মিসাইল ছুঁড়েছিল। এবার ফের উত্তর কোরিয়ার পালা।

উত্তর কোরিয়া সরকার । বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার পাল্টা পদক্ষেপ হিসেবে এই মিসাইল দুটি উৎক্ষেপণ করা হয়। সামরিক নজরদারি ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

সবমিলে জাপান সাগরে তীব্র উত্তেজনা। সেই উত্তেজনার ঢেউ ছড়িয়েছে প্রশান্ত মহাসাগর জুড়ে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google