সরকার গঠন হলেই সীমান্তে বেড়া-অনুপ্রবেশে লাগাম! স্পষ্ট করলেন নিশীথ প্রামানিক

কলকাতা: রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে। (Nisith Pramanik)তারই মাঝে সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক। তিনি স্পষ্ট জানিয়েছেন, ...

By Sudipta Biswas

Published:

Follow Us
nisith-pramanik-zero-tolerance-illegal-infiltration-bengal

কলকাতা: রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে। (Nisith Pramanik)তারই মাঝে সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলায় বিজেপি সরকার গঠন হলেই অবৈধ অনুপ্রবেশ রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হবে। শুধু তাই নয়, সীমান্তে বেআইনি অনুপ্রবেশ, জঙ্গি কার্যকলাপ এবং সমাজবিরোধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিশীথ প্রামাণিক বলেন, গত ১৫ বছরে বিজেপি বারবার তৃণমূল সরকারের কাছে সীমান্তে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার দাবি জানিয়েছিল। কিন্তু রাজ্য সরকার প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করেনি বলেই ৪০০ কিলোমিটার সীমান্ত এখনও সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়নি। তাঁর অভিযোগ, এই ফাঁকফোকর দিয়েই বছরের পর বছর অবৈধ অনুপ্রবেশ চলেছে এবং রাজ্যের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।

   

আরও দেখুনঃ বাংলায় এক নয় দুই উপমুখ্যমন্ত্রী? শঙ্কর-অগ্নিমিত্রার নাম ঘিরে জল্পনা

তিনি আরও বলেন, বিজেপি সরকার গঠন হওয়ার পর সীমান্ত সুরক্ষা হবে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সমস্ত সীমান্ত এলাকায় দ্রুত বেড়া নির্মাণের কাজ সম্পূর্ণ করা হবে এবং যারা অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে, তাদের একে একে চিহ্নিত করে আটক ও ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তাঁর কথায়, “আগে সরকার গঠন হোক, তারপর পূর্ণাঙ্গ অ্যাকশন প্ল্যান কার্যকর করা হবে।”

নিশীথ প্রামাণিকের বক্তব্যে স্পষ্ট, বিজেপি এবার অনুপ্রবেশ ইস্যুকেই বাংলার রাজনীতির অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে তুলে ধরতে চাইছে। তিনি দাবি করেন, শুধুমাত্র অনুপ্রবেশ নয়, রাজ্যের বিভিন্ন এলাকায় সমাজবিরোধী এবং জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধেও কড়া অবস্থান নেবে নতুন সরকার। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে যা দীর্ঘদিন মনে রাখবে সবাই।

বিজেপি সূত্রে খবর, সীমান্তবর্তী জেলা বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত নজরদারি বাড়ানো, বেআইনি নথি চক্রের বিরুদ্ধে অভিযান এবং সন্দেহভাজন নেটওয়ার্কের উপর নজরদারি বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে থেকেই বিজেপি বাংলায় অনুপ্রবেশ ইস্যুকে বড় করে তুলে ধরেছিল। নির্বাচনী প্রচারেও বারবার সীমান্ত নিরাপত্তা, বেআইনি অনুপ্রবেশ এবং জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ উঠে এসেছে। এবার সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতেই সেই ইস্যুতেই আরও আক্রমণাত্মক অবস্থান নিতে শুরু করেছে গেরুয়া শিবির।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস বরাবরই বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, অনুপ্রবেশের ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে বিজেপি। তবে নিশীথ প্রামাণিকের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, নতুন সরকার গঠনের পর সীমান্ত ও নিরাপত্তা ইস্যুতেই প্রথম বড় পদক্ষেপ নিতে পারে বিজেপি নেতৃত্ব।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google