নিশীথ প্রামানিক একজন ডাকাত: উদয়ন গুহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে (Nishith Pramanik) ফের আক্রমণ করছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। দুই হেভিওয়েট নেতার পরস্পর বিরোধী মন্তব্যে ফের গরম হতে চলেছে উত্তরবঙ্গ। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Nishith Pramanik a robber said Udayan Guha

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে (Nishith Pramanik) ফের আক্রমণ করছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। দুই হেভিওয়েট নেতার পরস্পর বিরোধী মন্তব্যে ফের গরম হতে চলেছে উত্তরবঙ্গ।

এবার নিশীথকে ডাকাত বলেছেন উদয়ন। নির্বাচনে তৃণমূল বিপুলভাবে ক্ষমতায় আসবে।কোচবিহারের দিনহাটায় এক জনসভাতে এই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

   

দিনহাটার বিধায়ক ও মন্ত্রী জানালেন বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে ভোট দখল করতে চাইছে।আমাদের সেই প্রতিদান ফিরিয়ে দেবার পালা। তৃণমূল এবারে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করবে। আর বিজেপীর কোন ফন্দিফিকির কাজে আসবে না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে একহাত নিয়ে উদয়ন গুহ জানালেন যে লোক চুরি,ডাকাতি এবং রাহাজানির কাজে সারাদিন আগে সময় কাটিয়েছে তার কথা শোনা না শোনার সমান। সে এখন বড়বড় কথা বলছে। উদয়ন বলেন, নিশীথ প্রামানিক একজন ডাকাত ছাড়া আর কিছুই নয়।রাজনীতির মোড়ক লাগিয়ে খারাপ ভালো মানুষ হয় না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আগামী পঞ্চায়েত নির্বাচনে বিপুলভাবে ক্ষমতাতে ফিরে আসবে।কারন মানুষ জানেন মুখ্যমন্ত্রী সত্যি বলেন এবং সঠিকভাবে দল পরিচালনা করেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google