আগামী বছর মাধ্যমিকের দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর, জানুন কবে শুরু হবে?

কলকাতা: ১২ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার শেষ হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা৷ শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে৷ আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ পিছিয়ে গেল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: ১২ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার শেষ হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা৷ শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে৷ আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ পিছিয়ে গেল পরীক্ষার দিন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই আগামী বছর ১৪ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী৷ শেষ হবে ২৪ ফেব্রুয়ারি৷

জেনে নিন কবে কোন পরীক্ষা হবে?

   

১৪ ফেব্রুয়ারি – প্রথম ভাষা
১৫ ফেব্রুয়ারি – দ্বিতীয় ভাষা
১৭ ফেব্রুয়ারি – ইতিহাস
১৮ ফেব্রুয়ারি – ভূগোল
১৯ ফেব্রুয়ারি – জীবন বিজ্ঞান
২০ ফেব্রুয়ারি – পদার্থ বিজ্ঞান
২২ ফেব্রুয়ারি – অঙ্ক
২৪ ফেব্রুয়ারি – ঐচ্ছিক বিষয়

পরীক্ষার এই তালিকা খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে জানিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ৷ শিক্ষামন্ত্রীর জানান, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় মোট ৩৬ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে৷ পরীক্ষা চলাকালীন মোট ৩৭টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google