বর্তমান বাজেটে (BUDGET 2026) অর্থমন্ত্রী দেশের বিভিন্ন শিল্প, বাণিজ্য ও অবকাঠামোগত খাতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন। সরকারের লক্ষ্য শুধু অর্থনৈতিক বৃদ্ধি নয়, বরং দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা। বাজেটে এইবার বিশেষ জোর দেওয়া হয়েছে এআই প্রযুক্তি, বাণিজ্যিক অবকাঠামো, জলপথ ও রেলপথের উন্নয়ন এবং টিয়ার ২ ও টিয়ার ৩ শহর এবং মন্দির শহরে সমন্বিত উন্নয়নের দিকে।
দ্বিতীয়ত, বাণিজ্য ও লজিস্টিক খাতকে শক্তিশালী(BUDGET 2026) করতে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ডিকেটেড ফ্রেট করিডর তৈরির প্রস্তাব করা হয়েছে। এই করিডর বাস্তবায়িত হলে দেশের শিল্প ও বাণিজ্য সংক্রান্ত পণ্য দ্রুত এবং সাশ্রয়ীভাবে পরিবহন করা সম্ভব হবে। এতে রপ্তানি খাতের জন্য বিশেষ সুবিধা সৃষ্টি হবে এবং রেলপথ ও সড়কপথের ওপর নির্ভরশীলতা কমবে।
বজেটে আরও গুরুত্ব (BUDGET 2026) দিয়ে বলা হয়েছে, জলপথে বাণিজ্যকে উৎসাহিত করার জন্য ওড়িশা থেকে তালচের, কলিঙ্গনগর থেকে পারাদ্বীপ পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথে কাজের পরিকল্পনা গ্রহণ করা হবে। এইসব জলপথে শ্রমিক সংখ্যা বাড়ানোর জন্য ট্রেনিং সেন্টার স্থাপনের প্রস্তাব রয়েছে। অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, “রেল-রোড থেকে জলপথে বাণিজ্যের উপর জোর দেওয়া হবে, যাতে পরিবহন খরচ কমে এবং বাণিজ্যিক কার্যক্রম আরও দ্রুত হয়।” এই উদ্যোগ শুধুমাত্র অর্থনৈতিক লাভের জন্য নয়, বরং দেশের পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার বিকাশেও সহায়ক হবে।




















