খালি গায়ে অন্য মেয়ের জন্য নয়া অবতারে নীলের এন্ট্রি!! ঘুম উড়ল নেটিজেনদের

সোমবার থেকেই শুরু হয়েছে স্টার জলসায় ‘বাংলা মিডিয়াম’। সিরিয়াল জগতের জনপ্রিয় জুটি তিয়াসা রায় আর নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) আবার ফিরছেন একসঙ্গে। আর তাতে দর্শকদের উৎসাহের শেষ নেই। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Neel Bhattacharya

সোমবার থেকেই শুরু হয়েছে স্টার জলসায় ‘বাংলা মিডিয়াম’। সিরিয়াল জগতের জনপ্রিয় জুটি তিয়াসা রায় আর নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) আবার ফিরছেন একসঙ্গে। আর তাতে দর্শকদের উৎসাহের শেষ নেই। তার উপরে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের একটা দৃশ্য নিয়ে দর্শকদের মধ্য রীতিমতো চাঞ্চল্য পরে গিয়েছে।

টিভির পর্দায় নীলের এই অবতার আপনি আগে কখনো দেখেননি। কোমরে জড়ানো তোয়ালে, খালি গা। সুঠাম পিঠ। নীলের পুরুষালি দেহের গড়ন দেখে মুখ হাঁ হয়েছে হাজার হাজার মহিলা ভক্তের। ইতিমধ্যেই নীলের তোয়ালে পরা ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রণবীর কাপুরের মতো নীলের তোয়ালে পরা ছবিতে কত মেয়েরই না ঘুম উড়বে!

   

২০১৮ সাল থেকে ২০২২ অবধি চলেছিল কৃষ্ণকলি। এতদিন আর ছোট পরদায় আসেননি তিয়াসা। তবে নীল কাজ করেছেন উমা-তে। তবে সেই ধারাবাহিক এক বছর হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় খারাপ টিআরপি-র কারণে। ইন্দিরা অর্থাৎ তিয়াসা গ্রামের মেয়ে, সেখানেই বিজ্ঞান পড়ায়। তবে চাকরির সুযোগ আসবে শহরের সবচেয়ে বড় ইংরেজি মিডিয়াম স্কুলে।

সেখানেই তার আলাপ হয় বিক্রম অর্থাৎ নীল-এর সঙ্গে। তবে ইতিমধ্যেই অনেকে ইন্দিরার দু দিকে বেনি বাঁধা, উঁচু করে সুতির শাড়ি পরা দেখে প্রশ্ন তুলেছেন, গ্রাম মানেই কি মেয়েদের এই চেহারায় দেখাতে হবে! কেন স্কুলে হাওয়াই চটি পরেই বা পরাতে আসবে শিক্ষিকা! তবে নীল-তিয়াসার ভক্তরা কিন্তু মহা খুশি। স্টার জলসার ধুলোকণা-র জায়গা নিয়েছে নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google