বিশ্বকাপের আগে পাঁচ গুণ কমে ‘ভাই’ মুস্তাফিজুরকে দলে নিল পাকিস্তান

ভারতের আইপিএল মাঠে নামা হচ্ছে না। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি, উপমহাদেশের উত্তাপ আর ক্রিকেটীয় টানাপোড়েনের মধ্যেই পাকিস্তান সুপার লিগে নিজের পুরনো ঘর ফিরে পেলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। নিলামের ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
mustafizur-rahman-joins-lahore-qalandars-psl-ahead-of-auction

ভারতের আইপিএল মাঠে নামা হচ্ছে না। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি, উপমহাদেশের উত্তাপ আর ক্রিকেটীয় টানাপোড়েনের মধ্যেই পাকিস্তান সুপার লিগে নিজের পুরনো ঘর ফিরে পেলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। নিলামের আগেই বাংলাদেশি বাঁহাতি পেসারকে দলে টেনে নিল পিএসএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কলান্দার্স।

মেহেরাজের উপর ভরসা রেখেই আইএসএলে নামছে টিম ব্ল্যাক প্যান্থার

আইপিএলে খেললে বিপুল অঙ্কের অর্থ পেতেন মুস্তাফিজুর। কিন্তু পাকিস্তানের লিগে তার ধারে কাছেও পৌঁছাল না মূল্য। তবু সম্পর্কের টানে, পুরনো আত্মীয়তার বন্ধনে আবারও লাহোরের জার্সিতে দেখা যাবে ‘দ্য ফিজ’কে।

   

পিএসএলের তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কলান্দার্সের অধিনায়ক পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তারকাখচিত এই দলে রয়েছেন ড্যারিল মিচেল, সিকান্দর রাজা, হ্যারিস রউফ, ফখর জামানের মতো ক্রিকেটাররা। বাংলাদেশ থেকে আগেই দলে ছিলেন রিশাদ হোসেন। এবার তাঁদের সঙ্গেই মাঠে নামবেন মুস্তাফিজুর। উল্লেখযোগ্য বিষয়, ২০১৬ থেকে ২০১৮ তিন মরসুমে লাহোর কলান্দার্সের হয়েই খেলেছিলেন তিনি।

সূত্রের খবর, পাকিস্তানি মুদ্রায় প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ রুপিতে মুস্তাফিজুরকে দলে নিয়েছে লাহোর। ভারতীয় মুদ্রায় আনুমানিক ২ কোটি টাকার সমান। অথচ আইপিএলে খেললে বাংলাদেশি পেসারের পারিশ্রমিক দাঁড়াত প্রায় ৯ কোটি ২০ লক্ষ টাকা। অর্থাৎ প্রায় পাঁচ গুণ কম অর্থে পিএসএলে নামছেন মুস্তাফিজুর।

তবে অর্থের হিসাব ছাপিয়ে আবেগই এখানে বড় হয়ে উঠেছে। লাহোর কলান্দার্সের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে,
“মুস্তাফিজুর আমাদের কাছে শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের ভাই। তাঁকে আবার আমাদের ড্রেসিংরুমে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। তাঁর প্রতিভা ও অভিজ্ঞতা দিয়েই আমরা আবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছি। মুস্তাফিজ কখনও আমাদের পরিবার থেকে বাইরে যাননি।”

এদিকে উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেটের বাইরেও। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের প্রেক্ষিতে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। সেই সিদ্ধান্তের পরই আইপিএল অধ্যায় কার্যত বন্ধ হয়ে যায় তার জন্য।


ঘটনার রেশ গিয়ে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। বাংলাদেশ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়, অন্যদিকে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করে পাকিস্তান। সব মিলিয়ে ক্রিকেট এখন আর শুধুই ক্রিকেট নেই।

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google