Mumbai City FC: গোকুলাম কেরালার তারকা ফুটবলারকে পেতে ঝাপাচ্ছে মুম্বই

শিল্ডের বদলা আইএসএল ফাইনালে। শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান দলকে পরাজিত করে আবারও খেতাব জয় করেছে মুম্বাইসিটি এফসি (Mumbai City FC)। বলতে গেলে এক মধুর বদলা। শিল্ডের ম্যাচে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Gokulam Kerala's Noufal PN

শিল্ডের বদলা আইএসএল ফাইনালে। শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান দলকে পরাজিত করে আবারও খেতাব জয় করেছে মুম্বাইসিটি এফসি (Mumbai City FC)। বলতে গেলে এক মধুর বদলা। শিল্ডের ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত জয় না আসলেও এবার নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে পেট্রো ক্র্যাটকির ছেলেরা। পূর্বে ও এটিকে মোহনবাগানের বিপক্ষে আইএসএল ফাইনাল খেলেছিল মুম্বাই। সেইবার ও এসেছিল জয়। বজায় থাকলেও সেই ধারা। চ্যাম্পিয়নস লিগ না হলেও আগামী মরশুমে এএফসির টুর্নামেন্টে অংশ নেবে মুম্বাই।

সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ফুটবল ক্লাব। আইএসএলের পাশাপাশি আইলিগের বেশকিছু তরুণ ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। এক্ষেত্রে বারংবার উঠে এসেছিল আইলিগের শক্তিশালী ফুটবল দল গোকুলাম কেরালা এফসির কথা। এই দলের একাধিক ফুটবলারদের উপর নজর রয়েছে আইএসএলের দলগুলির।

   

সেই দলের তরুণ ফুটবলার নওফল পি.এনকে এবার নিজেদের দলে টানতে চাইছে মুম্বাই সিটি এফসি। এবারের আইলিগে ২৩টি অ্যাপিয়ারেন্সে পাঁচটি গোল এবং আটটি অ্যাসিস্ট রয়েছে এই মিডফিল্ডারের। এই নজরকাড়া পারফরম্যান্সের দরুন বছর তেইশের এই ফুটবলারের দিকে নজর ছিল একাধিক ক্লাবের।

এখনো পর্যন্ত তাকে চূড়ান্ত করার পথে রনবীর কাপুরের মুম্বাই সিটি। চলতি মাসের শেষেই এই ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হবে গোকুলামের। এরপরই তাকে দলে পেতে চাইছে এবারের আইএসএল জয়ীরা। একটা সময় গোকুলাম কেরালার যুবদল থেকে উঠে এসেছিলেন এই প্রতিভা। পরবর্তীতে বাসকো হয়ে যোগদান করেন গোকুলামের সিনিয়র দলে। সেখান থেকেই এবার আইএসএল খেলার হাতছানি।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google