Mumbai City FC: কোচ বাকিংহামকে নতুন বছরেই বিরাট উপহার দিল মুম্বই

ইন্ডিয়ান সুপার লিগের আসরে বর্তমানে দুরন্ত গতিতে ছুঁটছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। আইএসএলের কোনও দল মুম্বাই সিটি এফসিকে চলতি মরশুমে হারাতে পারেনি

By Rana Das

Published:

Follow Us
Mumbai City FC gave coach Buckingham

ইন্ডিয়ান সুপার লিগের আসরে বর্তমানে দুরন্ত গতিতে ছুঁটছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। আইএসএলের কোনও দল মুম্বাই সিটি এফসিকে চলতি মরশুমে হারাতে পারেনি। এখনও অবধি সিটি খেলেছে ১২ টা ম‍্যাচ,তার মধ্যে নয়টাতে জিতেছে,হেরেছে তিনটিতে।

মুম্বাইয়ের আইএসএলের এমন দুরন্ত পারফরম্যান্সের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাকিংহামের কোচিং।এমন বিরাট মাপের একজন কোচ কে ধরে রাখতে উদ‍্যোগী হবে মুম্বাই সিটি এফসি টিম ম‍্যানেজমেন্ট, সেকথা বলাই বাহুল‍্য।সেই প্রত‍্যাশা মতোই কোচ বাকিংহামের সাথে চুক্তির নবীকরণ করে ফেললো মুম্বাই সিটি এফসির টিম ম্যানেজমেন্ট। ২০২১ সালে সের্গিও লোবেরো দায়িত্ব ছাড়ার পর মেলবোর্ন সিটি এফসির সহকারী কোচের পদ ছেড়ে মুম্বাই সিটি এফসি দলের দায়িত্ব নিয়েছিলেন বাকিংহাম।

   

দলের সাথে খাপ খাওয়াতে খানিকটা সময় লেগেছিলো তার।তাই গত মরশুমে মুম্বাই সিটি এফসি তেমন ভাবে নিজেদের মেলে ধরতে পারেনি।তবে চলতি মরশুমে একেবারে আলাদা মেজাজে খেলে চলেছে তারা।ধরে রেখেছে শীর্ষস্থানের সিংহাসন।এর মাঝে দলকে অশ্বমেধের ঘোড়ার মতো ছোঁটানো কোচকে নতুন বছরের উপহার দিলো মুম্বাই সিটি ম‍্যানেজমেন্ট।২০২৫ সাল অবধি তার সাথে চুক্তি করলো মুম্বাইয়ের এই আইএসএল ক্লাব।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google