PAKISTAN: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সহযোগীকে খুন

মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের অন্যতম সহযোগী মুফতি কায়সার ফারুককে খুন করা হল পাকিস্তানে। করাচিতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই জঙ্গিকে লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তের মধ্যেই লুটিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের অন্যতম সহযোগী মুফতি কায়সার ফারুককে খুন করা হল পাকিস্তানে। করাচিতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই জঙ্গিকে লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়ে ৩০ বছর বয়সী কায়সার ফারুক নামে ওই জঙ্গি। পরে তার মৃত্যু হয়।

পাকিস্তানের ডন পত্রিকা অনুযায়ী, শনিবার সামানাবাদ এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে কায়সার ফারুককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় এক দুষ্কৃতী। তাঁর পিঠে গুলি লাগে বলে জানা গিয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।এই হামলায় এক কিশোরও আহত হয়েছে।ফারুক হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

   

জানা গিয়েছে, কায়সার ফারুক নামে ওই জঙ্গি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার সদস্য ছিলেন। এর আগে আর এক লস্কর জঙ্গি মৌলানা জিয়াউর রহমানকেও গুলি করে খুন করেছিল অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google