মা-ই ভক্ষক, দুধের শিশুকে মাইক্রোওয়েভে রেখে চালিয়ে দিলেন মেশিন

রক্ষই ভক্ষক৷ সন্তানের সবচেয়ে নিরাপদ বা ভরসার মানুষ মা৷ সেই ‘মা’ কখনও হয়ে উঠতে পারে খুনি৷ শুনতে অবাক মনে হলেও এটাই ঘটেছে বাস্তবে৷ এই ‘খুনি’ মায়ের কর্মকান্ডে হতবাক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রক্ষই ভক্ষক৷ সন্তানের সবচেয়ে নিরাপদ বা ভরসার মানুষ মা৷ সেই ‘মা’ কখনও হয়ে উঠতে পারে খুনি৷ শুনতে অবাক মনে হলেও এটাই ঘটেছে বাস্তবে৷ এই ‘খুনি’ মায়ের কর্মকান্ডে হতবাক বিশ্ববাসী৷ কি করে একজন মা তাঁর সন্তানের সঙ্গে এমন কাজ করতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন৷

জানা গিয়েছে, আমেরিকার মিজুরিতে এক ‘মা’ খাবারের বদলে নিজের সন্তানকে রাখেন মাইক্রোভনে৷ না না ভুলবশত রাখেননি তিনি৷ অভিযোগ, ইচ্ছাকৃত দুধের শিশুকে মাইক্রোওয়েভের ভিতর রেখেছিলেন তিনি৷ এরপর চালিয়ে দেন মেশিনটি৷ বাচ্চাটির মৃত‍্যু হয়েছে বলে জানা গিয়েছে৷

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজন প্রত্যক্ষদর্শী পুরো ঘটনাটি পুলিশকে জানায়৷ শিশুটির শরীরে পোড়ার চিহ্ন রয়েছে এবং তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মা-কে৷ পুলিশ ঘটনার দ্রুত তদন্ত শুরু করেছে৷ ওই মা মানসিক ভারসাম্য কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google