সায়ন সেনগুপ্ত, কলকাতা: দুইয়ে নামল মুম্বাই সিটি এফসি। শীর্ষস্থানে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। সূচি অনুযায়ী আজ ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল সার্জিও লোবেরার ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল নর্থইস্ট ইউনাইটেড। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় পায় পালতোলা নৌকা ব্রিগেড। দলের হয়ে গোল করেন রবসন রবিনহো। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। উল্লেখ্য, গতবারের মতো এবারও তিন পয়েন্ট নিশ্চিত করার মধ্য দিয়েই আইএসএল শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। সহজেই তাঁরা পরাজিত করেছিল কেরালা ব্লাস্টার্স দলকে।
Read More: রানের পাহাড় সাজিয়ে লখনউকে আটকে দিল পাঞ্জাব
তারপর চেন্নাইয়িন এফসি হোক কিংবা মহামেডান, ওডিশা। একের পর এক ম্যাচ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বেঙ্গালুরু এফসি। তারপর মুম্বাই সিটি এফসি ও জামশেদপুর এফসির বিরুদ্ধে ও পয়েন্ট নষ্ট করেছিল সবুজ-মেরুন। অন্যদিকে, একের পর এক ম্যাচ জিতে শীর্ষস্থানে নিজেদের মজবুত করে ফেলেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। সেখান থেকে আজ নিজেদের স্থান পুনরুত্থানের চ্যালেঞ্জ ছিল মেরিনার্সদের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। বর্তমানে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে গতবারের সেরার সেরারা।
Read More: ইডেনে কলকাতা-রাজস্থান ম্যাচ উপভোগ করলেন লাল-হলুদের এই তারকা
সমসংখ্যক ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে তাঁদের পরেই রয়েছে দেশের বানিজ্য নগরীর এই ক্লাব। তারপর তৃতীয় স্থানে এফসি গোয়া এবং চতুর্থ স্থানে পড়শী ক্লাব ইস্টবেঙ্গল। তবে আজকের এই জয়টা সহজ ছিল না। বৃষ্টির জেরে প্রথম থেকেই যথেষ্ট কঠিন ছিল লড়াই। তবে ম্যাচের মিনিট পাঁচেকের মধ্যেই গোলের মুখ খুলে ফেলেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। প্রথমার্ধের শেষ সেই গোলেই এগিয়ে থাকে মোহনবাগান। তারপর বাড়তে থাকে বৃষ্টির জোর। যারফলে প্রায় আধাঘন্টা পর্যন্ত বন্ধ থাকে ম্যাচ।
Read More: আরএফডিএল কি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ মঞ্চ? তরুণদের নতুন সুযোগের দিগন্ত
বেশকিছুটা সময় বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ। তারপর একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন নর্থইস্টের ফুটবলাররা। কিন্তু গোল করতে পারেননি প্রতিপক্ষের খেলোয়াড়রা। এদিন অনবদ্য পারফরম্যান্স করেন সাহাল আব্দুল সামাদ। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। শেষের দিকে মেহেতাব সিং ও শুভাশিস বসুদের ব্লকের দরুন তিন পয়েন্ট নিশ্চিত করতে অসুবিধা হয়নি মোহনবাগানের।




















