ইডেনে কলকাতা-রাজস্থান ম্যাচ উপভোগ করলেন লাল-হলুদের এই তারকা

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা ভালো থাকেনি কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচে পরাজিত হতে হয়েছিল রোহিত শর্মাদের মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তারপর সময় যত এগোচ্ছিল ততই ...

By Sayan Sengupta

Published:

Follow Us
anton-sojberg-watches-kkr-vs-rr-eden-gardens-ipl

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা ভালো থাকেনি কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচে পরাজিত হতে হয়েছিল রোহিত শর্মাদের মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তারপর সময় যত এগোচ্ছিল ততই পিছু হটতে হচ্ছিল অজিঙ্ক রাহানেদের দলকে। যারফলে দল স্থান করে নিয়েছিল একেবারে তলানিতে। মাঝে পাঞ্জাব কিংসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেও জয়ে ছিনিয়ে নিতে বদ্ধপরিকর ছিল কলকাতা নাইট রাইডার্স। সেই মর্মে আজ দুপুরে ইডেন গার্ডেনে পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল রাজস্থান রয়্যালস‌। ইতিমধ্যেই শেষ হয়েছে এই ম্যাচ।

যেখানে ৪ উইকেটের বিনিময়ে জয় পেয়েছে কেকেআর। হ্যাঁ ঠিকই পড়েছেন। অবশেষে আজ এসেছে জয়। এদিন প্রথমে ব্যাট করে নয় উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছিল রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে সহজেই একের পর এক উইকেট হারাতে শুরু করেছিল কলকাতা। বলাবাহুল্য, একশোর গন্ডি টপকানোর আগেই কেকেআরের অধিকাংশ ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে জোফরা আর্চাররা। তবে রিঙ্কু সিংয়ের অনবদ্য হাফ সেঞ্চুরির সুবাদে খুব সহজেই জয় পায় কলকাতা। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা।

   

উল্লেখ্য, এদিন ইডেনে ম্যাচ উপভোগ করতে গিয়েছিলেন লাল-হলুদের দাপুটে ফুটবলার অ্যান্টন সোজবার্গ। বেশ কয়েকদিন আগে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর দৌলতেই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হার বাঁচিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে তাঁর গোল নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। আজ চুটিয়ে উপভোগ করলেন কলকাতা ম্যাচ। বেশকিছু ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত স্টোরি ও আপলোড করেন এই ড্যানিশ ফুটবলার। যা মন কেড়েছে সকলের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google