Kolkata, April 19: আরও একবার অপরাজিত পাঞ্জাব। রবিবার শক্তিশালী পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ ৫৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে শ্রেয়াসের পাঞ্জাব।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় তৈরি করে পাঞ্জাব কিংস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে। এই রানের ভিত্তি গড়েছেন প্রিয়ংশ আর্য ও কুপার কোনোলি। ম্যাচের নায়ক প্রিয়ংশ ৩৭ বলে ৯৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে চারটি চার ও নয়টি ছয় মারেন।
পাশাপাশি কোনোলি ৪৬ বলের ৮৭ রানের দুর্ধর্ষ ব্যাটিং করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল আটটি চার ও সাতটি ছয়। এছাড়া মার্কাস স্টয়নিস (২৯), নেহাল ওয়াধেরা (১৩), শশাঙ্ক সিং (১৭) অবদান রাখেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার এদিন কোনো রান পাননি।
উল্টোদিকে রান তাড়া করতে নেমে প্রিয়ংশ, কোনোলির মতো বড় রানের ইনিংস কেউ খেলতে পারেনি। মিচেল মার্শ (৪০), আয়ুশ বাদোনি (৩৫), ঋষভ পান্থ (৪৩), এইডেন মার্করাম (৪২), মুকুল চৌধুরী (২১), নিকোলাস পুরান (৯), হিম্মত সিং (১) অবদান রাখেন – যা এই বড় রান তাড়া করার জন্য যথেষ্ট ছিল না। অবশেষে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রানে ইনিংসে দাঁড়ি টানে পাঞ্জাব।
পাঞ্জাবের বিরুদ্ধে সেরকম জ্বলে উঠতে পারেনি লখনউ -এর বোলিং বিভাগ। প্রত্যাশিত পারফর্ম করেননি মহম্মদ সামিরা। ১টি করে উইকেট নেন মহম্মদ সামি, মহসিন খান এবং ২টি করে উইকেট শিকার করেন প্রিন্স যাদব, মনিমরন সিদ্ধার্থ। উল্টোদিকে পাঞ্জাব শিবিরে ১টি করে উইকেট শিকার করেন অর্শদীপ সিং, বিজয় কুমার বিশাক, যুজবেন্দ্র চাহাল। ২টি উইকেট নেন মার্কো জানসেন।




















