শনিবার থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করতে চলেছে মহামেডান

ধীরে ধীরে এগিয়ে আসছে আই এস এল এর দিনক্ষণ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন লিগ।  সেইমতো ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে দল ...

By Sayan Sengupta

Published:

Follow Us
mohammedan-sc-pre-season-training-starts-isl

ধীরে ধীরে এগিয়ে আসছে আই এস এল এর দিনক্ষণ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন লিগ।  সেইমতো ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে দল গুলি। এবার অনুশীলন শুরু করতে চলেছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শেষ পাওয়া তথ্য অনুযায়ী ৩১ শে জানুয়ারি দুপুর ২টো বেজে ৩০ মিনিট থেকে অনুশীলন শুরু করতে চলেছে সাদা-কালো ব্রিগেড। এবার ও কোচ মেহেরাজুদ্দিন ওয়াডুর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবে দল।

এখন সেদিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। বলাবাহুল্য, এবারের সিজনের শুরুটা ভালো হয়নি সাদা-কালো শিবিরের। সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে‌ ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত নাস্তানাবুদ হয়ে শেষ করতে হয়েছিল টুর্নামেন্ট। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা‌‌। তবে এবার দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে নজরকাড়া পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে প্রত্যেকের। আসন্ন আইএসএলের আগে এই প্রথম সেশনকে ঘিরে ব্যাপক আগ্রহ সাদা-কালো অনুরাগীদের।

   

গত কয়েক সপ্তাহ আগেই সামনে এসেছে টুর্নামেন্টের খসড়া সূচী। সেই অনুযায়ী আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে নিজেদের অভিযান শুরু করতে চলেছে ব্ল্যাক প্যান্থার্সরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি‌। সেই ম্যাচের আগে যে সময়টুকু বাকি রয়েছে তাঁর মধ্যেই গোটা দলকে তৈরি করে নিতে চাইবেন কোচ।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google