হেরেছে দল, তবুও আইপিএল-এ রেকর্ড মহম্মদ শামির

কলকাতা: দল হেরেছে। কিন্তু নিজে ছুঁলেন এক মাইল ফলক। বুধবার লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস-এর ম্যাচে আইপিএল ইতিহাসে পাঁচবার প্রথম বলে উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়লেন মহম্মদ ...

By Sandipa Nandy

Published:

Follow Us
mohammed-shami-ipl-record-five-first-ball-wickets-lsg-vs-dc

কলকাতা: দল হেরেছে। কিন্তু নিজে ছুঁলেন এক মাইল ফলক। বুধবার লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস-এর ম্যাচে আইপিএল ইতিহাসে পাঁচবার প্রথম বলে উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়লেন মহম্মদ শামি (Mohammed Shami)।

এদিন একানা ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল দিল্লি-লখনউ। এদিন ব্যাট করতে নেমে প্রথম বলেই শামির কাছে উইকেট হারান কে এল রাহুল। এই নজির ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কারোর নেই।
শামি এদিন ভালোই চাপে রেখেছিল দিল্লিকে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তাঁর দল। ৬ উইকেটে ম্যাচটি হারে তাঁরা।

   

দিল্লির বিরুদ্ধে ৪ ওভারে ২৮ রান দিয়ে ১টি উইকেট নেন বাংলার এই পেসার। আবারও প্রমাণ করে দেন যে তিনি ফুরিয়ে যাননি। কিছু দিন আগেই একটি পডকাস্টে শামি জানিয়েছেন, অবসরের কথা এখনই ভাবছেন না তিনি। খেলার ময়দানে নিজের পারফর্ম্যান্স করে যাবেন। দলে জায়গা পাওয়া না পাওয়া বোর্ড কর্তাদের হাতে।

আইপিএল এ এর আগে অন্য দলের হয়ে খেলতেন তিনি। এবার তাঁকে কিনেছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। শামি আগেই বলেছিলেন, লখনউ এর মর্যাদা রক্ষা করার চেষ্টা করবেন তিনি। তাঁর কথায়, ‘বোলার হিসেবে আমি নিজের একশো শতাংশ দেব। আমি নিজের দায়িত্ব পালন করব। এইটুকুই আমার হাতে। নিজের ভাগ্য আমি বদলাতে পারব না। লখনউ আমার ওপর ভরসা রেখেছে। আমি নিজেকে উজাড় করে দেব। আসল বিষয় হল, সন্তুষ্টি।’

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google