পুরুষ নাকি গর্ভবতী- ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসতে চলেছে সস্ত্রীক রীতেশ দেশমুখ

পৃথিবীতে সব থেকে সুন্দর মুহূর্ত হলো একটি মেয়ে যখন গর্ভবতী হয়ে ওঠে। কেউ কেউ আবার বলে এই সময় মেয়েদের সবথেকে সুন্দর দেখতে লাগে। একটি মেয়ে প্রকৃতির নিয়ম অনুযায়ী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mister Mummy

পৃথিবীতে সব থেকে সুন্দর মুহূর্ত হলো একটি মেয়ে যখন গর্ভবতী হয়ে ওঠে। কেউ কেউ আবার বলে এই সময় মেয়েদের সবথেকে সুন্দর দেখতে লাগে। একটি মেয়ে প্রকৃতির নিয়ম অনুযায়ী গর্ভবতী হবে তা খুবই সাধারণ ঘটনা কিন্তু যদি একটি পুরুষ গর্ভবতী হয় তা কিন্তু তখন সমাজের চোখে হয়ে উঠবে এক অন্যতম দৃষ্টান্তকর ঘটনা।

তেমনই সমাজের এক দৃষ্টান্তকর কাহিনী নিয়ে আসতে চলেছে বলিউড অভিনেতা রিতেশ দেশমুখের পরবর্তী সিনেমা। সাদ আলীর পরিচালনায় তৈরি মিস্টার মাম্মি সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাবে সস্ত্রীক রিতেশ দেশমুখকে।

   

আসন্ন নভেম্বর মাসের ১১ তারিখে পিঠা গৃহে মুক্তি পেতে চলেছে ‘মিস্টার মাম্মি’। ইতিমধ্যেই এই সিনেমাটি ট্রেলার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রেলারটি দর্শকদের কাছে মুক্তি পাওয়া মাত্রই বহু সিনেমাপ্রেমীরা পছন্দ করেছে তা বুঝতে পারা যাচ্ছে লাইকের সংখ্যা দেখে। ভিন্ন স্বাদের এই সিনেমাটিকে নিয়ে বেশ আশাবাদী পরিচালকসহ প্রযোজক দল।

সিনেমার ট্রেইলারটি দেখে বুঝতে পারা যাচ্ছে যে, একটি পুরুষ তার নিজের অজান্তেই গর্ভবতী হয়ে পড়ে এবং পরবর্তীকালে এই গর্ভবতী হওয়া নিয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় তা নিয়েই এই সিনেমার গল্প।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google