পাকিস্তানের সঙ্গে আলোচনা করেই উপত্যকায় শান্তি ফিরবে, দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

ফের বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। পিডিপি প্রধান আবারও বিজেপি সরকারকে পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীরের জনগণের সঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। পিডিপি প্রধান আবারও বিজেপি সরকারকে পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীরের জনগণের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, কাশ্মীর গত ৭০ বছর ধরে একটি সমাধানের অপেক্ষায় রয়েছে এবং কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই অঞ্চলে কোনও শান্তি থাকবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উভয়েই পাকিস্তান সফর করেছেন, কিন্তু তাঁর দল যখন প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার কথা ওঠে, তখনই বিজেপি বিচলিত বোধ করে।

   

মেহবুবাকে প্রশ্ন করা হয় যে ৩৭০ ধারা বিলোপের পর উপত্যকায় সবকিছু কি ঠিক আছে? এর উত্তরে তিনি বলেন, কেন্দ্রের এই দাবি যদি সত্যি হয়, তাহলে কাশ্মীরে ১০ লক্ষ সেনা মোতায়েনের কী দরকার?

শুধু তাই নয়, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর নাশরি সুড়ঙ্গের নাম প্রাক্তন নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার জন্য তিনি বিজেপিকে কটাক্ষ করেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google