সিঙ্গুরের মঞ্চ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা মমতার

কলকাতা: ভোটের আগে সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ১টায় হুগলির সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে তাঁর একটি জনসভা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mamata-banerjee-sir-controversy-netaji-subhas-chandra-bose-birthday

কলকাতা: ভোটের আগে সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ১টায় হুগলির সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে তাঁর একটি জনসভা রয়েছে৷ সেই জনসভা থেকে বহু প্রতীক্ষিত এই প্রকল্পের সূচনা করবেন তিনি।

ওই জনসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন ঘাটালের সাংসদ দেব এবং রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া। পাশাপাশি ঘাটাল থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

   

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুর সফরের পর এই এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ঠিক সেই আবহেই মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জল্পনা তুঙ্গে। ভোটের আগে সিঙ্গুর বেছে নেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷

ঘাটাল মাস্টার প্ল্যান পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের দীর্ঘদিনের দাবি। আশির দশক থেকে এই প্রকল্পের কথা শোনা গেলেও বাস্তবে তার কোনও রূপ দেখা যায়নি। ফলে বর্ষা এলেই ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, পাঁশকুড়া সহ বিস্তীর্ণ এলাকা বারবার বন্যার কবলে পড়েছে। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যেত রাস্তাঘাট, বাড়িঘর ও চাষের জমি। বছরের পর বছর ধরে এই দুর্ভোগ ঘাটালবাসীর কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল।

এই পরিস্থিতিতে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি আরামবাগে এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা করেন। সেই ঘোষণার সময় তাঁর সঙ্গে ছিলেন সাংসদ দেব। জানানো হয়, প্রথম পর্যায়ে প্রায় ৫০০ কোটি টাকা এবং পরবর্তী ধাপে আরও প্রায় দেড় হাজার কোটি টাকা রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হবে।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী কৃষকদের জন্যও একাধিক প্রকল্পের সূচনা করবেন। আধুনিক কৃষিযন্ত্র বিতরণ, জমির পাট্টা প্রদান সহ মোট ৬১৬টি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হওয়ার কথা রয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google