Mamata Banerjee: কালীঘাট মন্দিরে পুজো দিয়ে শুরু মমতার সংহতি যাত্রা

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সংহতি মিছিল। দুপুর ২ টোয় হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হবে মমতার এই মিছিল। উপস্থিত থাকবেন সব ধর্মের মানুষ। নেতৃত্ব দেবেন খোদ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সংহতি মিছিল। দুপুর ২ টোয় হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হবে মমতার এই মিছিল। উপস্থিত থাকবেন সব ধর্মের মানুষ। নেতৃত্ব দেবেন খোদ তৃণমূল সুপ্রিমো। সঙ্গে থাকবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্র অনুযায়ী, প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। তারপর হাজরা মোড়ে আসেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়েছে সংহতি যাত্রা। এগিয়ে যাচ্ছেন বালিগঞ্জের দিকে। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

   

জানা গেছে, এরপর হাজরা মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। পথে হাজরা ল কলেজের সামনে থেকে স্কুটিতে চড়ে তিনি যাবেন গুরুদুয়ার। সেখানে চাদর চড়াবেন তিনি। এরপর পার্ক-সার্কাসের একটি গির্জায় ফুল দেবেন মমতা। তারপর লেডি ব্রেবোর্ন কলেজের পাশে একটি মসজিদে প্রার্থনা করবেন। এরপর সংহতি সভায় যোগদান করবেন।

এ দিনের, মমতার সংহতি যাত্রায় তার সঙ্গে থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রথমে জল্পনা ছিল এ দিনের কর্মসূচিতে তিনি যোগ দেবেনি কি না। পরে জানা যায় ‘দিদি’-র সঙ্গে থাকবেন তিনি। প্রসঙ্গত, আজ অযোধ্যায় রাম-মন্দিরের উদ্বোধন হয়েছে। আর বাংলায় সম্প্রীতির বার্তা দিতে পথে নামবেন মমতা। দুপুর তিনটে থেকে নিজের কর্মসূচি শুরু করছেন তৃণমূলনেত্রী।

এর আগে মমতা বলেছেন, তিনি রাম-মন্দিরের উদ্বোধন নিয়ে কিছুই বলবেন না। তিনি বলেছেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমি সর্বধর্ম সমন্বয়ের মিছিল করছি। সেখানে থাকবেন সমস্ত ধর্মের মানুষ। তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে হবে আমাদের কর্মসূচি।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google