Mamata Banerjee: মাধ্যমিকের জন্য জেলা সফর বাতিল করলেন মমতা

পশ্চিমের সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তরবঙ্গ সফর শেষ করে তাঁর যাওয়ার কথা ছিল বাঁকুড়া ও পুরুলিয়া৷ সেখানে তিনি যাচ্ছেন না বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে৷ সভা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mamata Banerjee Is Going To Delhi to Meet PM Modi

পশ্চিমের সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তরবঙ্গ সফর শেষ করে তাঁর যাওয়ার কথা ছিল বাঁকুড়া ও পুরুলিয়া৷ সেখানে তিনি যাচ্ছেন না বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে৷ সভা বাতিল প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা৷ তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যায় ফেলে তিনিও কোনও কর্মসূচি করবেন না৷

এদিন বালুরঘাট সার্কিট হাউস থেকে হেলিকপ্টারে মালদহের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় সাংবাদিকদের বলেন, ‘‘৬ ও ৭ ফেব্রুয়ারি আমার বাঁকুড়া ও পুরুলিয়া সফর বাতিল করলাম৷ কারণ আগামীকাল অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ তাই পরীক্ষাচলাকালীন কাউকে বিরক্ত করব না৷ বৃহস্পতিবার শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে যাব৷ আমার রাস্তায় কোনো কর্মসূচি থাকবে না৷’’

   

সফর বাতিলের পাশাপাশি এদিন তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন৷ মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে বীরভূমে রাহুল গান্ধীর পদযাত্রার অনুমতি দেয়নি জেলা প্রশাসন৷ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তকেই মান্যতা দিলেন নিজের কর্মসূচি বাতিল করে৷ এমনটাই মত রাজনৈতিকবিদদের৷

প্রচন্ড ঠাণ্ডায় কাঁপছে পাহাড়৷ তাই পরীক্ষার্থীদের কথা ভেবে এবার উত্তরবঙ্গের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে রুম হিটার রাখার ব্যবস্থা করা হচ্ছে৷ এবার পরীক্ষা এগিয়ে আসায় এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর৷

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল৷ সেখানে রাত্রিবাসের পর ৬ তারিখ পুরুলিয়ায় সরকারি প্রশাসনিক সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর৷ সভা শেষে ওই দিন রাতে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিতেন তিনি৷

৭ তারিখ বাঁকুড়ায় সরকারি প্রশাসনিক সভায় যোগ দিতেন মুখ্যমন্ত্রী৷ এরপর সেখান থেকে ৭ তারিখ রাতেই কলকাতায় ফিরতেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই সফর বাতিল করেছেন তিনি নিজে৷ তবে জানিয়েছেন, সরস্বতী পুজোর পর পশ্চিমে সফরে যেতেন পারেন তিনি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google