জীবনের প্রথম বড় পরীক্ষার দ্বিতীয় দিনে আর বাড়ি ফেরা হল না রাজকুমারের

কাঁকিনাড়া: এ যেন নিয়তি৷ জীবনের প্রথম বড় পরীক্ষার দ্বিতীয় দিনে আর ফেরা হল বাড়ি৷ ফিরল নিথর দেহ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁকিনাড়ায়৷ মৃতের নাম রাজকুমার সাউ৷ ভাটপাড়া ৫ নম্বর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কাঁকিনাড়া: এ যেন নিয়তি৷ জীবনের প্রথম বড় পরীক্ষার দ্বিতীয় দিনে আর ফেরা হল বাড়ি৷ ফিরল নিথর দেহ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁকিনাড়ায়৷ মৃতের নাম রাজকুমার সাউ৷ ভাটপাড়া ৫ নম্বর সাইটিংয়ের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে৷ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া৷

জানা গিয়েছে, শনিবার ছিল দ্বিতীয় ভাষা ইংরাজি পরীক্ষা দিতে গিয়েছিল রাজকুমার৷ শ্যামনগর হাইস্কুলে সিট পড়েছিল তাঁর৷ পরীক্ষা শেষে ট্রেনে করে বাড়ি ফিরছিল সে৷ আর তখনই ঘটে বিপত্তি৷ প্রত্যক্ষদর্শী ও রাজকুমারের বন্ধুরা জানাচ্ছে, কাকিনাড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেন থেকে বাইরে থুতু ফেলতে যায় সে৷

   

তখনই ২৮ নম্বর রেলগেটের কাছে লাইনের ধারে থাকা পোস্টারে ধাক্কা লাগে তার৷ ট্রেন থেকে পড়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী৷ সঙ্গে সঙ্গে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে৷ সেখানে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয় রাজকুমারকে৷

সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ছেলেকে হারিয়ে শোকে পাথার পরিবারের সদস্যরা৷ থমথমে এলাকা৷ রাজকুমারের মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার সহ প্রতিবেশীরা৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘খুব ভালো ছেলে ছিল রাজকুমার৷ পড়াশোনাতেও ভালো ছিল৷ ওর মৃত্যুটা মেনে নিতে পারছি না৷’’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google