শ্বাসনালীতে নড়াচড়া করছে জ্যান্ত জোঁক, অস্ত্রোপচারে বাঁচলেন মহিলা

শিলিগুড়ি: কাজে গিয়েছিলেন৷ ক্লান্তিতে তেষ্টা পেতেই পাহাড়ি ঝরনার জল পান করেছিলেন৷ এরপর থেকেই কাশি শুরু হয় তাঁর৷ মনে হতে শুরু করে গলায় কফ বা কিছু আটকে রয়েছে৷ এরপরই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শিলিগুড়ি: কাজে গিয়েছিলেন৷ ক্লান্তিতে তেষ্টা পেতেই পাহাড়ি ঝরনার জল পান করেছিলেন৷ এরপর থেকেই কাশি শুরু হয় তাঁর৷ মনে হতে শুরু করে গলায় কফ বা কিছু আটকে রয়েছে৷ এরপরই শুরু হয় ঘরোয়া টোটকা৷ এইভাবে কেটে যায় ১৫ দিন৷ সমস্যা বাড়তে থাকায় অবশেষে না পেরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান তিনি৷

সেখানেও কিছু ধরা না পড়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির এক চিকিৎসকের কাছে৷ তিনি পরীক্ষা করে যা বলেন, তাতে চক্ষু চড়কগাছ মহিলা সহ পরিবারের৷ ওই চিকিৎসক জানান, মহিলার শ্বাসনালীতে নড়াচড়া করছে জ্যান্ত জোঁক৷ ধীরে ধীরে রক্ত শুষে নিচ্ছিল৷ তাই শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল ওই মহিলার৷ তেমনি ব্যথা বাড়ছিল গলায়৷ তাই ঢোঁক গিলতে ও খাবার খেতে কষ্ট হচ্ছিল৷

   

৪০ বছর বয়সী ওই মহিলাকে শিলিগুড়ির চিকিৎসক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যেতে বলেন৷ সেখানে তড়িঘড়ি অস্ত্রোপচার করে শ্বাসনালির ভিতরে আটকে থাকা জীবন্ত জোঁক বার করেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের এক দল চিকিৎসক৷ নতুন করে প্রাণ ফিরে পেলেন ওই মহিলা৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাতো বলেন, ‘‘জোঁকটিকে বের করতে ট্রাকিওস্টমি করা হয়৷ এটি করে শ্বাসপ্রশ্বাসের গতি স্বাভাবিক রাখা হয়৷ গলার একটু নিচের দিকে ফুটো করে ৮ মিলিমিটার ব্যাসের ‘ট্র্যাকিওস্টমি টিউব’ ঢোকানো হয় রোগীর কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালানোর জন্য৷ অস্ত্রোপচার চলার সময়েও রোগী যাতে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে সেজন্য এই ব্যবস্থা করা হয়৷ অপারেশনের পর ওই মহিলা স্থিতিশীল আছেন৷’’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google