কলকাতা: ভোটের মুখে আইনি জালে জড়ালেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা দলীয় প্রার্থী কুণাল ঘোষ। একই সঙ্গে জালে জড়ালেন বাংলাপক্ষে সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়র। এই ঘটনায় বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। বিজেপির একটি জাল নথি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
এফআইআরের বিবরণ
২০ এপ্রিল ২০২৬ তারিখে বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় এই এফআইআর দায়ের করেন সামাজিক কর্মী শশী অগ্নিহোত্রী (৫১)।
অভিযোগে বলা হয়েছে, কুণাল ঘোষের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে জাল নথিটি প্রথমে ছড়ানো হয় এবং পরে গর্গ চট্টোপাধ্যায় ফেসবুকে তা শেয়ার করে আরও ছড়িয়ে দেন। এই নথিটি বিজেপির সুনাম নষ্ট করা, জনগণকে বিভ্রান্ত করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে অভিযোগ।
আইনি ধারা
এফআইআরে তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৬, ৬৬সি, ৬৬ডি এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসিপি ইপ্সিতা দত্তকে।
অভিযোগকারী শশী অগ্নিহোত্রী জাল নথির উৎস চিহ্নিত করা, এর অনলাইন ছড়ানোর পথ খুঁজে বের করা এবং দায়ী সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কুণাল ঘোষ বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই ঘটনা ভোটের আগে রাজ্যে ফেক নিউজ ও জালিয়াতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। বিজেপি এটিকে তৃণমূলের ‘মিথ্যা প্রচারের’ উদাহরণ হিসেবে তুলে ধরছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কুণাল ঘোষ বা গর্গ চট্টোপাধ্যায়ের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজ্যে দু’দফায় ভোট হবে এবং ফল ঘোষণা হবে ৪ মে ২০২৬। এই ধরনের ঘটনা ভোটারদের বিভ্রান্ত করতে পারে বলে রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।




















