বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, বাড়ল কর্মীদের বোনাস

কলকাতা: সরকারি কর্মীদের (State Government Employees) জন্য বড় খবর দিল রাজ্য সরকার৷ প্রশাসনিক সদর দফতর নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে অ্যাড হক বোনাসের অঙ্ক বাড়ানোর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
government job compensation

কলকাতা: সরকারি কর্মীদের (State Government Employees) জন্য বড় খবর দিল রাজ্য সরকার৷ প্রশাসনিক সদর দফতর নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে অ্যাড হক বোনাসের অঙ্ক বাড়ানোর পাশাপাশি যোগ্যতার বেতনসীমাও বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তে রাজ্যের বিপুল সংখ্যক সরকারি কর্মচারী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী এবং সরকার-পোষিত প্রতিষ্ঠানের কর্মীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, যেসব কর্মচারী ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম’-এর আওতায় পড়েন না এবং ৩১ মার্চ ২০২৬ অনুযায়ী যাঁদের সংশোধিত মাসিক বেতন ৪৬ হাজার টাকার মধ্যে, তাঁরা প্রত্যেকে ৭,৪০০ টাকা করে বোনাস পাবেন। উল্লেখ্য, গত অর্থবর্ষে এই বোনাস ছিল ৬,৮০০ টাকা এবং বেতনসীমা ছিল ৪৪ হাজার টাকা। ফলে এবার বোনাসের অঙ্ক যেমন বেড়েছে, তেমনই সুবিধাভোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

   

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করলে চুক্তিভিত্তিক কর্মী এবং অন্তত ছয় মাস পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই সুবিধা পাবেন। তবে বাড়িভাড়া, চিকিৎসা বা অন্যান্য ভাতা এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। ২০১৯ সালের বেতন ও ভাতা পর্যালোচনা নীতির ভিত্তিতেই এই বোনাস নির্ধারণ করা হয়েছে।

সরকার জানিয়েছে, মুসলিম কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে বোনাস পেয়ে যাবেন। এতে উৎসবের কেনাকাটা ও পারিবারিক খরচ সামলাতে কর্মীদের সুবিধা হবে বলে প্রশাসনের ধারণা। অতিরিক্ত অর্থ হাতে এলে বাজারে ক্রয়ক্ষমতা বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মত বিশেষজ্ঞদের।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google