Weather Today: কনকনে ঠান্ডা কমছে, ফের কবে?

Weather Today: সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। তবে কনকনে ঠান্ডা আপাতত নয়। দিন দুয়েক আগে কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৩.৭ ডিগ্রিতে। তারপর তা ১৪ হয়ে এখন ১৫ ডিগ্রিতে। পশ্চিমের ...

By Rana Das

Published:

Follow Us
Winter Update of West Bengal

Weather Today: সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। তবে কনকনে ঠান্ডা আপাতত নয়। দিন দুয়েক আগে কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৩.৭ ডিগ্রিতে। তারপর তা ১৪ হয়ে এখন ১৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা অপেক্ষাকৃত বেশি থাকলেও, তাপমাত্রা কিছু বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস আপাতত নেই।

   

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৪৩ শতংশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার যা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল অন্য বছর ডিসেম্বর-জানুয়ারিতে যে ঠান্ডা থাকে, এবার তা থেকে তাপমাত্রা বেশি থাকবে। সেই মতো শুক্রবারের পর থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google